1 Samuel 21:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইমাম বললেন, এলা উপত্যকায় আপনি যাকে হত্যা করেছিলেন, সেই ফিলিস্তিনী জালুতের তলোয়ারখানা আছে; দেখুন, এই এফোদের পিছনে এখানে কাপড়ে জড়িয়ে রাখা আছে; এটি যদি নিতে চান, নিন, কেননা এছাড়া আর কোন তলোয়ার এখানে নেই। দাউদ বললেন, সেটার মত তলোয়ার আর কোথায় আছে? সেটা আমাকে দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজকমশাই উত্তর দিলেন, “আপনি এলা উপত্যকায় যাকে হত্যা করেছিলেন, সেই ফিলিস্তিনী গলিয়াতের তরোয়ালটি এখানে আছে; এফোদের পিছনে সেটি কাপড়ে মোড়া অবস্থায় রাখা আছে। আপনি চাইলে সেটি নিতে পারেন; সেটি ছাড়া এখানে আর অন্য কোনও তরোয়াল নেই।” দাউদ বললেন, “সেটির মতো আর কিছুই হতে পারে না; আমাকে সেটিই এনে দিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাজক কহিলেন, এলা তলভূমিতে আপনি যাহাকে বধ করিয়াছিলেন, সেই পলেষ্টীয় গলিয়াতের খড়্‌গ আছে; দেখুন, ইহা এফোদের পশ্চাদ্দিকে এখানে কাপড়ে জড়ান আছে; ইহা যদি লইতে চাহেন, লউন, কেননা ইহা ছাড়া আর কোন খড়্‌গ এখানে নাই। দায়ূদ কহিলেন, সেখানির তুল্য আর নাই; সেখানি আমাকে দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাজক কহিলেন, এলা তলভূমিতে আপনি যাহাকে বধ করিয়াছিলেন, সেই পলেষ্টীয় গলিয়াতের খড়্‌গ আছে; দেখুন, ইহা এফোদের পশ্চাদ্দিকে এখানে কাপড়ে জড়ান আছে; ইহা যদি লইতে চাহেন, লউন, কেননা ইহা ছাড়া আর কোন খড়্‌গ এখানে নাই। দায়ূদ কহিলেন, সেখানির তুল্য আর নাই; সেইখানি আমাকে দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত বললেন, “এলা উপত্যকায় আপনি যে পলেষ্টীয় গলিয়াত্‌কে মেরে ফেলেছিলেন তার তলোয়ারখানা এখানে আছে। ওটা এফোদের পিছনে কাপড়ে জড়িয়ে রাখা হয়েছে। ইচ্ছা করলে আপনি ওটা নিতে পারেন। ওটা ছাড়া আর কোন তলোয়ার এখানে নেই।” দায়ূদ বললেন, “ওটার মত তলোয়ার আর কোথায় আছে? ওটাই আমাকে দিন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম বললেন, “এলা উপত্যকায় আপনি যে ফিলিস্তিনী জালুতকে মেরে ফেলেছিলেন তার তলোয়ারখানা এখানে আছে। ওটা এফোদের পিছনে কাপড়ে জড়িয়ে রাখা হয়েছে। ইচ্ছা করলে আপনি ওটা নিতে পারেন। ওটা ছাড়া আর কোন তলোয়ার এখানে নেই।” দাউদ বললেন, “ওটার মত তলোয়ার আর কোথায় আছে? ওটাই আমাকে দিন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজকার্যের তাড়ায় আমি নিজের তরবারি বা অস্ত্র সঙ্গে আনতে পারিনি। পুরোহিত বললেন, ফিলিস্তিনী গলিয়াৎ, যাকে আপনি এলা উপত্যকায় বধ করেছিলেন তারই তরবারি খানা ঐ দেখুন, এফোদের পিছনে কাপড়ে জড়ানো রয়েছে। যদি ওটা নিতে চান তো নিতে পারেন, ওটা ছাড়া আর কোন তরবারি এখানে নেই। দাউদ বললেন, ওটার মতন আর কোনটাই নয়, ওটাই আমাকে দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক বললেন, “এখানে তো মাত্র একটাই তরবারি আছে, সেটা পলেষ্টীয় গলিয়াতের তরবারি| তুমি এলা উপত্যকায় তাকে হত্যা করার সময় ওর হাত থেকেই এটা কেড়ে নিয়েছিলে| ওটা কাপড়ে মুড়ে এফোদের পেছনে রাখা আছে| ইচ্ছা হলে এটা তুমি নিয়ে যেতে পারো|” দায়ুদ বললেন, “ওটাই তুমি আমাকে দাও| গলিয়াতের তরবারির মতো তরবারি আর কোথাও পাওয়া যাবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক বললেন, “এলা উপত্যকায় আপনি যাকে হত্যা করেছিলেন, সেই পলেষ্টীয় গলিয়াতের তলোয়ার আছে; দেখুন, এফোদের পিছন দিকে এখানে কাপড়ে জড়ান আছে; এটা যদি নিতে চান, নিন, কারণ, এটা ছাড়া আর কোন তরোয়াল এখানে নেই৷” দায়ূদ বললেন, “সেটার মত আর নেই; সেটাই আমাকে দিন ৷”