1 Samuel 22:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ সেখান থেকে প্রস্থান করে অদুল্লম গুহাতে পালিয়ে গেলেন; আর তাঁর ভাইয়েরা ও তাঁর সমস্ত পিতৃকুল তা শুনে সেই স্থানে তাঁর কাছে নেমে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ গাত ছেড়ে অদুল্লম গুহাতে পালিয়ে গেলেন। তাঁর দাদারা ও তাঁর বাবার পরিবার-পরিজন যখন তা জানতে পারলেন, তখন তাঁরা সেখানে তাঁর কাছে পৌঁছে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ তথা হইতে প্রস্থান করিয়া অদুল্লম গুহাতে পলাইয়া গেলেন; আর তাঁহার ভ্রাতৃগণ ও তাঁহার সমস্ত পিতৃকুল তাহা শুনিয়া সেই স্থানে তাঁহার নিকটে নামিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ তথা হইতে প্রস্থান করিয়া অদুল্লম গুহাতে পলাইয়া গেলেন; আর তাঁহার ভ্রাতৃগণ ও তাঁহার সমস্ত পিতৃকুল তাহা শুনিয়া সেই স্থানে তাঁহার নিকটে নামিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ গাৎ থেকে পালিয়ে অদুল্লমের কাছে একটা গুহাতে গিয়ে আশ্রয় নিলেন। সেই কথা শুনে তাঁর ভাইয়েরা এবং তাঁর বাবার বংশের লোকেরা তাঁর কাছে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ গাৎ থেকে পালিয়ে অদুল্লমের কাছে একটা গুহাতে গিয়ে আশ্রয় নিলেন। সেই কথা শুনে তাঁর ভাইয়েরা এবং তাঁর পিতার বংশের লোকেরা তাঁর কাছে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ সেখান থেকে পালিয়ে অদুল্লামের পর্বতগুহায় এসে আশ্রয় নিলেন। তাঁর ভাইয়েরা এবং পরিবারের সকলে সে কথা জানতে পেরে তাঁর কাছে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ গাৎ‌ থেকে চলে গেলেন| তিনি পালিয়ে অদুল্লমের গুহায় গেলেন| দায়ূদের ভাই আর আত্মীয়স্বজনরা এই সংবাদ জানতে পারল| তারা সেখানে দায়ূদের সঙ্গে দেখা করতে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ সেখান থেকে গিয়ে অদুল্লম গুহাতে পালিয়ে গেলেন; আর তাঁর ভাইরা ও তাঁর বাবার বাড়ির সবাই তা শুনে সেখানে তাঁর কাছে চলে গেল৷