1 Samuel 22:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ লোক পাঠিয়ে অহীটূবের পুত্র ইমাম অহীমেলক ও তাঁর সমস্ত পিতৃ-কুলকে, নোব-নিবাসী ইমামদের ডাকালেন। আর তাঁরা সকলে বাদশাহ্‌র কাছে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজামশাই নোবে যাঁরা যাজকের কাজ করতেন, সেই অহীটূবের ছেলে যাজক অহীমেলক ও তাঁর পরিবারের সব পুরুষ সদস্যকে ডেকে আনার জন্য লোক পাঠালেন, এবং তাঁরা সবাই রাজামশায়ের কাছে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা লোক পাঠাইয়া অহীটূবের পুত্র অহীমেলক যাজককে ও তাঁহার সমস্ত পিতৃকুলকে, নোবনিবাসী যাজকদিগকে ডাকাইলেন; আর তাঁহারা সকলে রাজার নিকটে আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা লোক পাঠাইয়া অহীটূবের পুত্র অহীমেলক যাজককে ও তাঁহার সমস্ত পিতৃকুলকে, নোব-নিবাসী যাজকদিগকে ডাকাইলেন; আর তাঁহারা সকলে রাজার নিকটে আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে রাজা শৌল অহীটূবের ছেলে পুরোহিত অহীমেলককে ও তাঁর বাবার বংশের লোকদের, অর্থাৎ নোবের সমস্ত পুরোহিতদের ডেকে আনবার জন্য লোক পাঠালেন। তাঁরা সবাই রাজার কাছে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে বাদশাহ্‌ তালুত অহীটূবের ছেলে ইমাম অহীমেলককে ও তাঁর পিতার বংশের লোকদের, অর্থাৎ নোবের সমস্ত ইমামদের ডেকে আনবার জন্য লোক পাঠালেন। তাঁরা সবাই বাদশাহ্‌র কাছে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজা লোক পাঠিয়ে অহিটুবের পুত্র অহিমেলক এবং তাঁর পিতৃকুলের সমস্ত লোক যারা নোবে পুরোহিতের কাজ করত তাদের সকলকে ডেকে আনালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতঃপর রাজা শৌল যাজককে ডেকে আনতে কয়েকজনকে পাঠালেন| তিনি অহীটুবের পুত্র অহীমেলক এবং তার সকল আত্মীয়দের ডেকে পাঠালেন| তাঁরা সকলেই নোবের যাজক ছিলেন| তাঁরা সকলেই রাজা শৌলের কাছে এলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা লোক পাঠিয়ে অহীটূবের ছেলে অহীমেলক যাজককে ও তাঁর বাবার সমস্ত বংশকে, নোবে বসবাসকারী সমস্ত যাজককে ডাকলেন; আর তাঁরা সবাই রাজার কাছে আসলেন৷