1 Samuel 22:13 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তালুত তাঁকে বললেন, তুমি ও ইয়াসিরের পুত্র আমার বিরুদ্ধে কেন চক্রান্ত করলে? সে যেন আজকের মত আমার বিরুদ্ধে ঘাঁটি বসায়, সেজন্য তুমি তাকে রুটি ও তলোয়ার দিয়েছ এবং তার জন্য আল্লাহ্‌র কাছে জিজ্ঞাসা করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল তাঁকে বললেন, “তোমরা কেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, তুমি ও যিশয়ের সেই ছেলে; তুমি তাকে রুটি দিয়েছ, তরোয়াল দিয়েছ, আবার তার হয়ে ঈশ্বরের কাছে খোঁজও নিয়েছ, যেন সে আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে ও আমার বিরুদ্ধে ঘাঁটি পেতে বসে থাকতে পারে, যেমনটি সে আজ করেছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শৌল তাঁহাকে কহিলেন, তুমি ও যিশয়ের পুত্র আমার বিরুদ্ধে কেন চক্রান্ত করিলে? সে যেন অদ্যকার মত আমার বিরুদ্ধে উঠিয়া ঘাঁটি বসায়, সেই জন্য তুমি তাহাকে রুটী ও খড়্‌গ দিয়াছ, এবং তাহার জন্য ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শৌল তাঁহাকে কহিলেন, তুমি ও যিশয়ের পুত্র আমার বিরুদ্ধে কেন চক্রান্ত করিলে? সে যেন অদ্যকার মত আমার বিরুদ্ধে উঠিয়া ঘাঁটি বসায়, সেই জন্য তুমি তাহাকে রুটি ও খড়্‌গ দিয়াছ, এবং তাহার জন্য ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তাঁকে বললেন, “তুমি ও যিশয়ের ছেলে কেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ? সে যাতে আজ আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে এবং ওৎ পেতে বসে থাকতে পারে সেইজন্য তুমি তাকে রুটি দিয়েছ, তলোয়ার দিয়েছ আর তার জন্য ঈশ্বরের ইচ্ছা কি তা জিজ্ঞাসা করেছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তাঁকে বললেন, “তুমি ও ইয়াসির ছেলে কেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ? সে যাতে আজ আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে এবং ওৎ পেতে বসে থাকতে পারে সেইজন্য তুমি তাকে রুটি দিয়েছ, তলোয়ার দিয়েছ আর তার জন্য আল্লাহ্‌র ইচ্ছা কি তা জিজ্ঞাসা করেছ।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল বললেন, “কেন তুমি আর যিশয়ের পুত্র আমার বিরুদ্ধে গোপনে চক্রান্ত করছ? তুমি দায়ুদকে রুটি দিয়েছিলে| শুধু তাই নয়, একা তরবারিও দিয়েছিলে| তুমি তার হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে| আর এখন দায়ুদ আমাকে আক্রমণ করার জন্য সময় গুনছে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌল তাঁকে বললেন, “তুমি ও যিশয়ের ছে লে আমার বিরুদ্ধে কেন মতলব করলে? সে যেন আজকের মত আমার বিরুদ্ধে উঠে ঘাঁটি বসায়, সেই জন্য তুমি তাকে রুটি ও তলোয়াল দিয়েছ এবং তার জন্য ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করেছ৷”