1 Samuel 22:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অহীমেলক বাদশাহ্কে উত্তর করলেন, আপনার সমস্ত গোলামের মধ্যে কে দাউদের মত বিশ্বস্ত? তিনি তো বাদশাহ্র জামাতা, আপনার গুপ্ত মন্ত্রণা জানবার অধিকারী ও আপনার বাড়ির মধ্যে এক জন সম্মানিত লোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অহীমেলক রাজামশাইকে উত্তর দিলেন, “আপনার দাসদের মধ্যে দাউদের মতো এত অনুগত আর কে আছেন, তিনি তো মহারাজের জামাই, আপনার দেহরক্ষীদের সর্দার ও আপনার পরিবারের সমস্ত লোকজনের মধ্যে সবচেয়ে সম্মানিত একজন ব্যক্তি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অহীমেলক রাজাকে উত্তর করিলেন, আপনার সমস্ত দাসের মধ্যে কে দায়ূদের তুল্য বিশ্বস্ত? তিনি ত মহারাজের জামাতা, আপনার গুপ্ত মন্ত্রণা জানিবার অধিকারী, ও আপনার বাটীতে সম্ভ্রান্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অহীমেলক রাজাকে উত্তর করিলেন, আপনার সমস্ত দাসের মধ্যে কে দায়ূদের তুল্য বিশ্বস্ত? তিনি ত মহারাজের জামাতা, আপনার গুপ্ত মন্ত্রণা জানিবার অধিকারী, ও আপনার বাটীতে সম্ভ্রান্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর উত্তরে অহীমেলক রাজাকে বললেন, “মহারাজ, আপনার সমস্ত কর্মচারীদের মধ্যে আপনার জামাই দায়ূদের মত বিশ্বস্ত কে? তিনি আপনার দেহরক্ষী সৈন্যদের নেতা এবং আপনার পরিবারের মধ্যে একজন সম্মানিত লোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর জবাবে অহীমেলক বাদশাহ্কে বললেন, “মহারাজ, আপনার সমস্ত কর্মচারীদের মধ্যে আপনার জামাই দাউদের মত বিশ্বস্ত কে? তিনি আপনার দেহরক্ষী সৈন্যদের নেতা এবং আপনার পরিবারের মধ্যে একজন সম্মানিত লোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অহিমেলক রাজাকে উত্তর দিলেন, মহারাজ, আপনার সমস্ত কর্মচারীর মধ্যে দাউদের মত বিশ্বস্ত কে? তিনি তো মহারাজের জামাতা, আপনার পার্শ্বচর সৈন্যদলের নায়ক এবং আপনার পরিবারের একজন সম্ভ্রান্ত ব্যক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহীমেলক বললেন, “দায়ুদ আপনার খুবই অনুগত| আপনার কোনো অনুচরই দায়ূদের মতো প্রভু ভক্ত নয়, সে আপনার জামাতা| আপনার রক্ষীদের দলপতি| আপনাদের বাড়ীর সকলেই দায়ুদকে সম্মান করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অহীমেলক রাজাকে উত্তর দিলেন, “আপনার সব দাসের মধ্যে কে দায়ূদের মতো বিশ্বস্ত? তিনি তো মহারাজের জামাই, আপনার লুকানো পরামর্শ জানবার অধিকা রী ও আপনার বাড়িতে সম্মানীয়৷