1 Samuel 22:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি কি এই প্রথমবার তাঁর জন্য আল্লাহ্‌র কাছে জিজ্ঞাসা করেছি? কখনই নয়; বাদশাহ্‌ আপনার এই গোলাম ও আমার সমস্ত পিতৃকুলকে দোষ দেবেন না, কেননা আপনার গোলাম এই বিষয়ের কম বা বেশি কিছুই জানে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিনই কি প্রথমবার আমি তাঁর হয়ে ঈশ্বরের কাছে খোঁজ নিয়েছিলাম? তা নিশ্চয় নয়! মহারাজ যেন আপনার দাসকে বা তার বাবার পরিবারের কাউকে দোষ না দেন, কারণ আপনার দাস এই গোটা ঘটনাটির বিন্দুবিসর্গও জানে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি কি এই প্রথম বার তাঁহার জন্য ঈশ্বরের নিকটে জিজ্ঞাসা করিয়াছি? কখনই নয়; মহারাজ আপনার এই দাসকে ও আমার সমস্ত পিতৃকুলকে দোষ দিবেন না, কেননা আপনার দাস এ বিষয়ের অল্প কি অধিক কিছুমাত্র জ্ঞাত নহে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি কি এই প্রথম বার তাঁহার জন্য ঈশ্বরের নিকটে জিজ্ঞাসা করিয়াছি? কখনই নয়; মহারাজ আপনার এই দাসকে ও আমার সমস্ত পিতৃকুলকে দোষ দিবেন না, কেননা আপনার দাস এই বিষয়ের অল্প কি অধিক কিছুমাত্র জ্ঞাত নহে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি কি সেই দিনই প্রথম বার তাঁর সম্বন্ধে ঈশ্বরের ইচ্ছা কি তা জিজ্ঞাসা করেছি? কখনও না। মহারাজ, আপনার এই দাসকে কিম্বা তার বাবার বংশের লোকদের কাউকে দোষ দেবেন না। এই সব ব্যাপার সম্বন্ধে আপনার এই দাস কিছুই জানে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি কি সেই দিনই প্রথম বার তাঁর সম্বন্ধে আল্লাহ্‌র ইচ্ছা কি তা জিজ্ঞাসা করেছি? কখনও না। মহারাজ, আপনার এই গোলামকে কিংবা তার পিতার বংশের লোকদের কাউকে দোষ দেবেন না। এই সব ব্যাপার সম্বন্ধে আপনার এই গোলাম কিছুই জানে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি কি এই প্রথমবার তার জন্য ঈশ্বরের নির্দেশ জানতে চেয়েছি? কখনই নয়। মহারাজ, আপনার এই দাস ও তার সমস্ত পিতৃকুলকে এর জন্য দোষী করবেন না, কারণ আপনার এই দাস এ ব্যাপারের কিছুই জানে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ূদের জন্য আমি ঈশ্বরের কাছে এই প্রথমবারই যে প্রার্থনা করেছি তা নয়| এর জন্য, আমায় অথবা আমার কোন আত্মীয়কে আপনি দোষী করবেন না| আমরা আপনার ভৃত্য| কি হচ্ছে আমি তার কিছুই জানি না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি কি এই প্রথম বার তাঁর জন্য ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করেছি? কখনই নয়; মহারাজ আপনার এই দাসকে ও আমার সমস্ত বাবার বংশকে দোষ দেবেন না, কারণ আপনার দাস এ বিষয়ের কম কিংবা বেশি কিছুই জানে না৷”