1 Samuel 22:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ দোয়েগকে বললেন, তুমি ফিরে এই ইমামদের আক্রমণ কর। তখন ইদোমীয় দোয়েগ ফিরে দাঁড়াল ও ইমামদের আক্রমণ করে সেই দিনে মসীনা-সূতার এফোদ পরা পঁচাশী জনকে হত্যা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজামশাই দোয়েগকে আদেশ দিলেন, “তুমি ঘুরে গিয়ে যাজকদের আঘাত করো।” ইদোমীয় দোয়েগ তখন ঘুরে গিয়ে আঘাত করে তাঁদের ধরাশায়ী করে ফেলেছিল। সেদিন সে মসিনার এফোদ গায়ে দেওয়া পঁচাশি জনকে হত্যা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা দোয়েগকে কহিলেন, তুমি ফিরিয়া এই যাজকগণকে আক্রমণ কর। তখন ইদোমীয় দোয়েগ ফিরিয়া দাঁড়াইল, ও যাজকগণকে আক্রমণ করিয়া সেই দিবসে মসীনা-সূত্রের এফোদ পরিধায়ী পঁচাশী জনকে বধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা দোয়েগকে কহিলেন, তুমি ফিরিয়া এই যাজকগণকে আক্রমণ কর। তখন ইদোমীয় দোয়েগ ফিরিয়া দাঁড়াইল, ও যাজকগণকে আক্রমণ করিয়া সেই দিবসে মসীনা-সূত্রের এফোদ পরিহিত পঁচাশি জনকে বধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা দোয়েগকে বললেন, “তবে তুমিই গিয়ে পুরোহিতদের মেরে ফেল।” ইদোমীয় দোয়েগ সেই দিন পঁচাশিজন পুরোহিতকে মেরে ফেলল। পুরোহিতদের সকলের গায়ে ছিল মসীনার এফোদ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্‌ দোয়েগকে বললেন, “তবে তুমিই গিয়ে ইমামদের মেরে ফেল।” ইদোমীয় দোয়েগ সেই দিন পঁচাশিজন ইমামকে হত্যা করল। ইমামদের সকলের গায়ে ছিল মসীনার এফোদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজা দোয়েগকে বললেন, তুমি এই পুরোহিতদের আক্রমণ কর। ইদোমী দোয়েগ তখন ঘুরে দাঁড়িয়ে পুরোহিতদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাদের পঁচাশি জনকে সেদিন হত্যা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা দোয়েগকে আদেশ দিলেন| শৌল বললেন, “দোয়েগ, তুমি যাজকদের হত্যা করো|” দোয়েগ গিয়ে যাজকদের হত্যা করলো| সেই দিন সে 85 জন যাজককে হত্যা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা দোয়েগকে বললেন, “তুমি ফিরে গিয়ে এই যাজকদের আক্রমণ কর৷” তখন ইদোমীয় দোয়েগ ফিরে দাঁড়াল ও যাজকদের আক্রমণ করে সে দিনের মসীনা-সুতোর এফোদ পরা পঁচাশী জনকে হত্যা করল৷