1 Samuel 22:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে ইমামদের নোব নগরে তলোয়ার দিয়ে আঘাত করলো; সে স্ত্রী, পুরুষ, বালক-বালিকা ও স্তন্যপায়ী শিশু এবং গরু, গাধা ও সমস্ত ভেড়া তলোয়ারের আঘাতে হত্যা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও সে যাজকদের নগর নোবের উপর তরোয়াল চালিয়ে সেখানকার স্ত্রী-পুরুষ, ছেলেমেয়ে ও শিশু সন্তানদের, এবং পশুপাল, গাধা ও মেষদেরও শেষ করে ফেলেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে খড়্‌গধারে যাজকদের নোব নগরে আঘাত করিল; সে স্ত্রী, পুরুষ, বালকবালিকা ও স্তন্যপায়ী শিশু এবং গোরু, গর্দ্দভ ও মেষ সকল খড়্‌গধারে বধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে খড়্‌গধারে যাজকদের নোব নগরে আঘাত করিল; সে স্ত্রী, পুরুষ, বালক-বালিকা ও স্তন্যপায়ী শিশু এবং গরু, গর্দভ ও মেষ সকল খড়্‌গধারে বধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সে পুরোহিতদের গ্রাম নোবের উপর আক্রমণ চালিয়ে সেখানকার স্ত্রী-পুরুষ, ছেলে-মেয়ে-শিশু, গরু-গাধা-ভেড়া সব শেষ করে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সে ইমামদের গ্রাম নোবের উপর আক্রমণ চালিয়ে সেখানকার স্ত্রী-পুরুষ, ছেলে-মেয়ে-শিশু, গরু-গাধা-ভেড়া সব শেষ করে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের সকলের পরণে ক্ষৌমবস্ত্রের এফোদ ছিল। সেই পুরোহিতদের বাসস্থান নোব নগর আক্রমণ করে সে সেখানকার স্ত্রী, পুরুষ, বালক বালিকা, দুগ্ধপোষ্য শিশু, গরু, গাধা, ভেড়া নির্বিশেষে সকলকেই বধ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নোব ছিল যাজকদের শহর| শহরের সকলকেই দোয়েগ হত্যা করল| পুরুষ, নারী, শিশু সকলকেই সে তরবারির কোপে শেষ করে দিল| সেই সঙ্গে মেরে ফেলল তাদের গরু, গাধা আর মেষগুলোকেও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে তলোয়ার দিয়ে যাজকদের নোব নগরে আঘাত করল; সে স্ত্রী, পুরুষ, ছোট ছেলে-মেয়ে ও দুধ খাওয়া শিশু এবং গরু, গাধা ও ভেড়া সব তরোয়াল দিয়ে হত্যা করল৷