1 Samuel 22:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা নানা রকম দুঃখ-কষ্টে ভুগছিল, যারা ঋণী ও তিক্তপ্রাণ এমন সমস্ত লোক তাঁর কাছে জমায়েত হল, আর তিনি তাদের সেনাপতি হলেন; এভাবে অনুমান চার শত লোক তাঁর সঙ্গী হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা যারা দুর্দশাগ্রস্ত বা ঋণ-ধারে জর্জরিত অথবা অতৃপ্ত ছিল, তারা সবাই তাঁর চারপাশে একত্রিত হল, এবং তিনি তাদের সেনাপতি হয়ে গেলেন। প্রায় 400 জন তাঁর সঙ্গী হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ক্লিষ্ট, ঋণী ও তিক্তপ্রাণ সমস্ত লোক তাঁহার নিকটে একত্র হইল, আর তিনি তাহাদের সেনাপতি হইলেন; এইরূপে অনুমান চারিশত লোক তাঁহার সঙ্গী হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ক্লিষ্ট, ঋণী ও তিক্তপ্রাণ সমস্ত লোক তাঁহার নিকটে একত্র হইল, আর তিনি তাহাদের সেনাপতি হইলেন; এইরূপে অনুমান চারি শত লোক তাঁহার সঙ্গী হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা বিপদে এবং ঋণের ভারে কষ্ট পাচ্ছিল এবং যাদের মনে অসন্তোষের ভাব ছিল তারা সবাই দায়ূদের কাছে গিয়ে জড়ো হল। দায়ূদ তাদের সেনাপতি হলেন। এইভাবে প্রায় চারশো পুুরুষ লোক তাঁর সংগী হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা বিপদে এবং ঋণের ভারে কষ্ট পাচ্ছিল এবং যাদের মনে অসন্তোষের ভাব ছিল তারা সবাই দাউদের কাছে গিয়ে জমায়েত হল। দাউদ তাদের সেনাপতি হলেন। এইভাবে প্রায় চারশো পুরুষ লোক তাঁর সংগী হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উৎপীড়িত, ঋণভারে জর্জরিত, বিক্ষুব্ধ সমস্ত লোক তাঁর কাছে এসে জড়ো হতে লাগল আর তিনি হলেন তাদের নায়ক। এইভাবে প্রায় চারশো লোক তাঁর সাথী হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেক লোক দায়ূদের সঙ্গে যুক্ত হল| তাদের মধ্যে কেউ কেউ কোন বিপদে পড়েছিল, কেউ অনেক টাকা ধার করেছিল, আবার কেউ জীবনে সুখ শান্তি পাচ্ছিল না| এরা সকলেই দায়ূদের সঙ্গে যোগ দিল| দায়ুদ হলেন তাদের নেতা| তাঁর সঙ্গে ছিল এরকম 400 জন পুরুষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পীড়িত, ঋণী ও অসন্তুষ্ট সব লোক তাঁর কাছে জড়ো হল, আর তিনি তাদের সেনাপতি হলেন; এভাবে প্রায় চারশো লোক তাঁর সঙ্গী হল৷