1 Samuel 22:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে অহীটূবের পুত্র অহীমেলকের একটি মাত্র পুত্র রক্ষা পেলেন; তাঁর নাম অবিয়াথর; তিনি দাউদের কাছে পালিয়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অহীটূবের ছেলে অহীমেলকের একমাত্র ছেলে অবিয়াথর কোনোমতে রক্ষা পেয়ে দাউদের কাছে পালিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে অহীটূবের পুত্র অহীমেলকের একটী মাত্র পুত্র রক্ষা পাইলেন; তাঁহার নাম অবিয়াথর; তিনি দায়ূদের কাছে পলাইয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে অহীটূবের পুত্র অহীমেলকের একটি মাত্র পুত্র রক্ষা পাইলেন; তাঁহার নাম অবিয়াথর; তিনি দায়ূদের কাছে পলাইয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অহীটূবের নাতি, অর্থাৎ অহীমেলকের একটি ছেলে কোন রকমে রক্ষা পেয়ে দায়ূদের কাছে পালিয়ে গেলেন। তাঁর নাম ছিল অবিয়াথর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অহীটূবের নাতি, অর্থাৎ অহীমেলকের একটি ছেলে কোন রকমে রক্ষা পেয়ে দাউদের কাছে পালিয়ে গেলেন। তাঁর নাম ছিল অবিয়াথর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু অহিটুবের পুত্র অহিমেলকের পুত্রদের মধ্যে একজন কোনক্রমে রক্ষা পেয়ে দাউদের কাছে পালিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুধু বেঁচে গেলেন অবিয়াথর| তার পিতা অহীমেলক| অহীমেলকের পিতা অহীটুব| অবিয়াথর পালিয়ে গিয়ে দায়ূদের সঙ্গে যোগ দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ দিনের অহীটূবের ছেলে অহীমেলকের একমাত্র ছেলে রক্ষা পেলেন; তাঁর নাম অবিয়াথর; তিনি দায়ূদের কাছে পালিয়ে গেলেন৷