1 Samuel 22:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার সঙ্গে থাক, ভয় পেয়ো না; কেননা যে আমার প্রাণনাশের চেষ্টা করছে, সে তোমারও প্রাণনাশের চেষ্টা করছে; কিন্তু আমার সঙ্গে তুমি নিরাপদ থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনি আমার সঙ্গেই থাকুন; ভয় পাবেন না। যে আপনাকে হত্যা করতে চাইছে সে আমাকেও হত্যা করার চেষ্টা করছে। আপনি আমার কাছে নিরাপদেই থাকবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার সহিত থাক, ভীত হইও না; কেননা যে আমার প্রাণনাশের চেষ্টা করে; সেই তোমার প্রাণনাশের চেষ্টা করিতেছে; কিন্তু আমার সঙ্গে তুমি সুরক্ষিত থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার সহিত থাক, ভীত হইও না; কেননা যে আমার প্রাণনাশের চেষ্টা করে, সে তোমারও প্রাণনাশের চেষ্টা করিতেছে; কিন্তু আমার সঙ্গে তুমি সুরক্ষিত থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি আমার কাছে থাকুন, ভয় করবেন না। যে আপনার প্রাণ নেবার চেষ্টা করছে সে আমারও প্রাণ নেবার চেষ্টা করছে। আপনি আমার কাছে নিরাপদে থাকতে পারবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি আমার কাছে থাকুন, ভয় করবেন না। যে আপনার প্রাণ নেবার চেষ্টা করছে সে আমারও প্রাণ নেবার চেষ্টা করছে। আপনি আমার কাছে নিরাপদে থাকতে পারবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাই হোক, তোমার কোন ভয় নেই, তুমি আমার কাছে থাক। যে আমার প্রাণনাশের চেষ্টা করছে, সে তোমারও প্রাণনাশের চেষ্টা করছে। কিন্তু আমার কাছে তুমি নিরাপদে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে লোকটা তোমাকে হত্যা করতে চায়, সে আমাকেও হত্যা করতে চায়| আমার সঙ্গে থাকো, ভয় পেও না| তুমি নিরাপদেই থাকবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার সঙ্গে থাক, ভয় পেও না৷ কারণ যে আমাকে হত্যা করার চেষ্টা করে, সেই তোমাকে হত্যা করার চেষ্টা করছে৷ কিন্তু আমার সঙ্গে তুমি নিরাপদে থাকবে৷”