1 Samuel 22:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ সেখান থেকে মোয়াবের মিসপীতে গিয়ে মোয়াবের বাদশাহ্কে বললেন, আরজ করি, আল্লাহ্ আমার প্রতি কি করবেন, তা যে পর্যন্ত আমি না জানতে পারি, ততদিন আমার পিতা-মাতা এসে আপনাদের কাছে থাকুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখান থেকে দাউদ মোয়াবের মিস্পীতে চলে গিয়ে মোয়াবের রাজাকে বললেন, “আমি যতদিন না জানতে পারছি ঈশ্বর আমার জন্য কী করতে চলেছেন, ততদিন কি আপনি আমার মা-বাবাকে আপনার কাছে থাকতে দেবেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ তথা হইতে মোয়াবের মিস্পীতে গিয়া মোয়াব-রাজকে কহিলেন, বিনয় করি, ঈশ্বর আমার প্রতি কি করিবেন, তাহা যে পর্য্যন্ত আমি জ্ঞাত না হই, তাবৎ আমার পিতামাতা আসিয়া আপনাদের কাছে থাকুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ তথা হইতে মোয়াবের মিস্পীতে গিয়া মোয়াব-রাজকে কহিলেন, বিনয় করি, ঈশ্বর আমার প্রতি কি করিবেন, তাহা যে পর্যন্ত আমি জ্ঞাত না হই, তাবৎ আমার পিতামাতা আসিয়া আপনাদের কাছে থাকুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তিনি সেখান থেকে মোয়াব দেশের মিসপী গ্রামে গেলেন। তিনি মোয়াবের রাজাকে বললেন, “আমার সম্বন্ধে ঈশ্বরের ইচ্ছা কি যতদিন আমি তা জানতে না পারি ততদিন দয়া করে আমার মা-বাবাকে আপনার কাছে রাখুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তিনি সেখান থেকে মোয়াব দেশের মিসপী গ্রামে গেলেন। তিনি মোয়াবের বাদশাহ্কে বললেন, “আমার সম্বন্ধে আল্লাহ্র ইচ্ছা কি যতদিন আমি তা জানতে না পারি ততদিন দয়া করে আমার মা-বাবাকে আপনার কাছে রাখুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ সেখান থেকে মোয়াব দেশের মিসপাতে গিয়ে মোয়াব দেশের রাজার কাছে নিবেদন করলেন, মহারাজ, ঈশ্বর আমার জন্য কি করবেন তা যতদিন আমি জানতে না পারি ততদিনের জন্য অনুগ্রহ করে আমার মাতাপিতাকে আপনার কাছে আশ্রয় দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অদুল্লম থেকে দায়ুদ গেলেন মিস্পাতে| মিস্পা মোয়াবের একটা জায়গা| মোয়াবের রাজাকে দায়ুদ বললেন, “যতদিন না আমি জানতে পারছি ঈশ্বর আমার জন্য কি করবেন, ততদিন দয়া করে আপনি আমার পিতা-মাতাকে আপনার কাছে থাকতে দিন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ সেখান থেকে মোয়াবের মিস্পীতে গিয়ে মোয়াব-রাজাকে বললেন, “অনুরোধ করি, ঈশ্বর আমার প্রতি কি করবেন, তা যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারি ততক্ষণ আমার বাবা মা এসে আপনাদের কাছে থাকুন৷”