1 Samuel 22:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তাঁদের মোয়াবের বাদশাহ্‌র কাছে রাখলেন; আর যতদিন দাউদ সেই অজ্ঞাত স্থানে থাকলেন, ততদিন তাঁরা ঐ বাদশাহ্‌র সঙ্গে বাস করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই বলে তিনি তাঁদের মোয়াবের রাজার কাছে রেখে গেলেন, ও দাউদ যতদিন সেই ঘাঁটিতে ছিলেন, তাঁরাও রাজার সঙ্গেই ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি তাঁহাদিগকে মোয়াব-রাজের সম্মুখে আনিলেন; আর যাবৎ দায়ূদ সেই দুর্গম স্থানে থাকিলেন, তাবৎ তাঁহারা ঐ রাজার সহিত বাস করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি তাঁহাদিগকে মোয়াব-রাজের সম্মুখে আনিলেন; আর যাবৎ দায়ূদ সেই দুর্গম স্থানে থাকিলেন, তাবৎ তাঁহারা ঐ রাজার সহিত বাস করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি তাঁর মা-বাবাকে এনে মোয়াবের রাজার কাছে রাখলেন। যতদিন দায়ূদ দুর্গ নামে পাহাড়টায় রইলেন ততদিন তাঁরা মোয়াবের রাজার কাছে থাকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি তাঁর মা-বাবাকে এনে মোয়াবের বাদশাহ্‌র কাছে রাখলেন। যতদিন দাউদ কেল্লা নামে পাহাড়টায় রইলেন ততদিন তাঁরা মোয়াবের বাদশাহ্‌র কাছে থাকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তাদের মোয়াব রাজের কাছে এনে রাখলেন। দাউদ যতদিন ঐ দুর্গম নিরাপদ স্থানে ছিলেন, ততদিন তাঁরা রাজার আশ্রয়ে থাকলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর দায়ুদ মোয়াবের রাজার কাছে তাঁর পিতামাতাকে রেখে চলে গেলেন| যতদিন দায়ুদ দুর্গে থেকেছিলেন ততদিন তাঁর পিতামাতা মোয়াবের রাজার কাছে রইলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি তাঁদেরকে মোয়াব রাজার সামনে আনলেন; আর যতদিন দায়ূদ সেই দুর্গম জায়গায় থাকলেন, ততদিন তাঁরা ঐ রাজার সঙ্গে থাকলেন৷