1 Samuel 22:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে গাদ নবী দাউদকে বললেন, তুমি আর এই দুর্গম স্থানে থেকো না, প্রস্থান করে এহুদা দেশে যাও। তখন দাউদ যাত্রা করে হেরৎ বনে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ভাববাদী গাদ দাউদকে বললেন, “ঘাঁটিতে থাকবেন না। যিহূদা দেশে চলে যান।” অতএব দাউদ সেই স্থান ত্যাগ করে হেরৎ বনে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে গাদ ভাববাদী দায়ূদকে কহিলেন, তুমি আর এই দুর্গম স্থানে থাকিও না, প্রস্থান করিয়া যিহূদা দেশে যাও। তখন দায়ূদ যাত্রা করিয়া হেরৎ বনে উপস্থিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে গাদ ভাববাদী দায়ূদকে কহিলেন, তুমি আর এই দুর্গম স্থানে থাকিও না, প্রস্থান করিয়া যিহূদা দেশে যাও। তখন দায়ূদ যাত্রা করিয়া হেরৎ বনে উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে গাদ নামে একজন নবী দায়ূদকে বললেন, “তুমি দুর্গ পাহাড়ে আর থেকো না, যিহূদা এলাকায় চলে যাও।” তখন দায়ূদ সেই জায়গা ছেড়ে হেরেৎ এলাকায় যে বন ছিল সেখানে চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে গাদ নামে একজন নবী দাউদকে বললেন, “তুমি কেল্লা পাহাড়ে আর থেকো না, এহুদা এলাকায় চলে যাও।” তখন দাউদ সেই জায়গা ছেড়ে হেরেৎ এলাকায় যে বন ছিল সেখানে চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে গাদ নামে একজন নবী দাউদকে বললেন, তুমি আর এই দুর্গম স্থানে থেক না, এ স্থান ত্যাগ করে যিহুদীয়া দেশে চলে যাও। দাউদ তখন সেই স্থান ত্যাগ করে হেরথ বনাঞ্চলে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ভাববাদী গাদ দায়ুদকে বললেন, “দুর্গে থেকো না| যিহূদা দেশে চলে যাও|” দায়ুদ সেইমত দুর্গ ছেড়ে হেরৎ অরণ্যে চলে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে গাদ ভাববাদী দায়ূদকে বললেন, “তুমি আর এই দুর্গম জায়গায় থেকো না, যিহূদা দেশে চলে যাও৷” তখন দায়ূদ হেরত বনে গিয়ে উপস্থিত হলেন৷