1 Samuel 22:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুত শুনতে পেলেন যে, দাউদ ও তাঁর সঙ্গীদের সন্ধান পাওয়া গেছে। সেই সময়ে তালুত বল্লম হাতে গিবিয়ায়, রামাস্থ ঝাউ গাছের তলে বসে ছিলেন এবং তাঁর চারদিকে তাঁর সমস্ত গোলাম দাঁড়িয়ে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে শৌল খবর পেয়েছিলেন যে দাউদ ও তাঁর লোকজনের খোঁজ পাওয়া গিয়েছে। শৌল হাতে বর্শা নিয়ে গিবিয়ায় ছোটো একটি পাহাড়ের উপর অবস্থিত একটি ঝাউ গাছের নিচে বসেছিলেন, ও তাঁর সব কর্মকর্তা তাঁর পাশেই দাঁড়িয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌল শুনিতে পাইলেন যে, দায়ূদের ও তাঁহার সঙ্গীদের উদ্দেশ পাওয়া গিয়াছে। সেই সময়ে শৌল শল্যহস্তে গিবিয়ায়, রামাস্থ ঝাউ গাছের তলে বসিয়া ছিলেন, এবং তাঁহার চারিদিকে তাঁহার সমস্ত দাস দাঁড়াইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌল শুনিতে পাইলেন যে, দায়ূদের ও তাঁহার সঙ্গীদের উদ্দেশ পাওয়া গিয়াছে। সেই সময়ে শৌল শল্য হস্তে গিবিয়ায়, রামাস্থ ঝাউ গাছের তলে বসিয়া ছিলেন, এবং তাঁহার চারিদিকে তাঁহার সমস্ত দাস দাঁড়াইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল শুনতে পেলেন যে, দায়ূদ ও তাঁর সংগীদের খোঁজ পাওয়া গেছে। শৌল তখন গিবিয়া শহরে পাহাড়ের উপরে একটা ঝাউ গাছের নীচে বসে ছিলেন। তাঁর হাতে ছিল বর্শা আর তাঁর সমস্ত কর্মচারীরা তাঁর চারপাশে দাঁড়িয়ে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত শুনতে পেলেন যে, দাউদ ও তাঁর সংগীদের খোঁজ পাওয়া গেছে। তালুত তখন গিবিয়া শহরে পাহাড়ের উপরে একটা ঝাউ গাছের নীচে বসে ছিলেন। তাঁর হাতে ছিল বর্শা আর তাঁর সমস্ত কর্মচারীরা তাঁর চারপাশে দাঁড়িয়ে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল শুনতে পেলেন যে দাউদ ও তাঁর লোকজনের সন্ধান পাওয়া গিয়েছে। শৌল তখন গিবিয়ায় এক টিলার উপরে দেবস্থানে একটি ঝাউগাছের তলায় বসেছিলেন।তাঁর হাতে বর্শা ছিল এবং তাঁর অনুচরেরা তাঁকে ঘিরে দাঁড়িয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল শুনতে পেলেন যে দায়ুদ আর তাঁর সঙ্গীদের সম্বন্ধে লোকরা খবর পেয়েছে| গিবিয়ার পাহাড়ে একটা গাছের নীচে শৌল বল্লম হাতে নিয়ে বসেছিলেন| তাঁর চারপাশে অনুচররা তাঁকে ঘিরে দাঁড়িয়ে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শৌল শুনতে পেলেন যে, দায়ূদের ও তাঁর সঙ্গীদের খোঁজ পাওয়া গেছে৷ সেই দিনের শৌল বর্শা হাতে গিবিয়ায়, রামার কাছের ঝাউ গাছের নিচে বসে ছিলেন এবং তাঁর চারিদিকে তাঁর সমস্ত দাস দাঁড়িয়েছিল৷