1 Samuel 22:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য তোমরা সকলে কি আমার বিরুদ্ধে চক্রান্ত করেছ? ইয়াসিরের পুত্রের সঙ্গে আমার পুত্র যে নিয়ম করেছে, তা কেউ আমাকে জানাও নি; এবং আমার পুত্র আজকের মত আমার বিরুদ্ধে ঘাঁটি বসাবার জন্য আমার গোলামকে যে উস্কিয়ে দিয়েছে, এতেও তোমাদের মধ্যে কেউ আমার জন্য দুঃখিত হও নি বা আমাকে তা জানাও নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এজন্যই কি তোমরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ? কেউই বলোনি কখন আমার ছেলে, যিশয়ের ছেলের সঙ্গে নিয়ম স্থির করেছে। তোমরা কেউ আমার বিষয়ে উদ্বিগ্ন হওনি বা আমাকে বলোনি যে আমার ছেলেই আমার দাসকে আমার বিরুদ্ধে ঘাঁটি পেতে বসে থাকার জন্য উসকানি দিয়েছিল, যেমনটি সে আজ করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য তোমরা সকলে কি আমার বিরুদ্ধে চক্রান্ত করিয়াছ? যিশয়ের পুত্রের সহিত আমার পুত্র যে নিয়ম করিয়াছে, তাহা কেহ আমার কর্ণগোচর করে নাই; এবং আমার পুত্র অদ্যকার মত আমার বিরুদ্ধে ঘাঁটি বসাইবার জন্য আমার দাসকে যে উষ্কাইয়া দিয়াছে, ইহাতেও তোমাদের মধ্যে কেহ আমার জন্য দুঃখিত হয় নাই বা আমাকে তাহা জ্ঞাত করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য তোমরা সকলে কি আমার বিরুদ্ধে চক্রান্ত করিয়াছ? যিশয়ের পুত্রের সহিত আমার পুত্র যে নিয়ম করিয়াছে, তাহা কেহ আমার কর্ণগোচর করে নাই; এবং আমার পুত্র অদ্যকার মত আমার বিরুদ্ধে ঘাঁটি বসাইবার জন্য আমার দাসকে যে উস্কাইয়া দিয়াছে, ইহাতেও তোমাদের মধ্যে কেহ আমার জন্য দুঃখিত হয় নাই বা আমাকে তাহা জ্ঞাত করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ আর সেইজন্যই যিশয়ের ছেলের সংগে যে আমার ছেলে চুক্তি করেছে তা আমাকে তোমরা কেউ জানাও নি। আমার ছেলে যে আজ আমার চাকরকে আমারই বিরুদ্ধে ওৎ পেতে বসে থাকবার উস্কানি দিচ্ছে সেই কথা আমাকে তোমরা কেউ জানাও নি কিম্বা আমার জন্য কারও দুঃখ নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ আর সেইজন্যই ইয়াসির ছেলের সংগে যে আমার ছেলে চুক্তি করেছে তা আমাকে তোমরা কেউ জানাও নি। আমার ছেলে যে আজ আমার চাকরকে আমারই বিরুদ্ধে ওৎ পেতে বসে থাকবার উসকানি দিচ্ছে সেই কথা আমাকে তোমরা কেউ জানাও নি কিংবা আমার জন্য কারও দুঃখ নেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জন্যই কি তোমরা সকলে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছ? যিশয়ের পুত্রের সঙ্গে আমার পুত্র মৈত্রী সম্বন্ধ স্থাপন করেছে, সে কথা আমাকে কেউ জানায়নি, আমার পুত্র যে আজ আমার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য আমারই কর্মচারীকে উস্কানি দিচ্ছে, তাতে আমার জন্য কারও কোন দুঃখ নেই বা কেউ সে কথা আমাকে জানায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছো| তোমরা চুপিচুপি আমার বিরুদ্ধে গোপনে মতলব আঁটছ| তোমাদের মধ্যে একজনও আমাকে বলনি যে আমার পুত্র যোনাথন দায়ুদকে উৎসাহিত করেছে| তোমরা কেউ আমাকে গ্রাহ্য করো না| তোমরা কেউ বলনি আমার পুত্র যোনাথন দায়ুদকে উৎসাহ দিয়েছে| যোনাথন আমার ভৃত্য দায়ুদকে গা ঢাকা দিতে বলেছিল, যাতে সে আমাকে আক্রমণ করতে পারে| আর দায়ুদ এখন ঠিক এটাই করে যাচ্ছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য তোমরা সবাই কি আমার বিরুদ্ধে মতলব করেছ? যিশয়ের ছেলের সঙ্গে আমার ছেলে যে নিয়ম করেছে, তা কেউ আমাকে বলে নি এবং আমার ছেলে আজকের মত আমার বিরুদ্ধে ঘাঁটি বসাবার জন্য আমার দা সকে যে উসকে দিয়েছে, তাতেও তোমাদের মধ্যে কেউ আমার জন্য দুঃখিত হও নি বা আমাকে তা বল নি৷”