1 Samuel 22:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইদোমীয় দোয়েগ— যে তালুতের গোলামদের কাছে দাঁড়িয়ে ছিল, সে জবাবে বললো, আমি নোবে অহীটূবের পুত্র অহীমেলকের কাছে ইয়াসির পুত্রকে যেতে দেখেছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু শৌলের কর্মকর্তাদের সঙ্গে যে দাঁড়িয়েছিল, সেই ইদোমীয় দোয়েগ বলল, “আমি নোবে অহীটূবের ছেলে অহীমেলকের কাছে যিশয়ের ছেলেকে আসতে দেখেছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইদোমীয় দোয়েগ—যে শৌলের দাসগণের নিকটে দাঁড়াইয়াছিল—সে উত্তর করিল, আমি নোবে অহীটূবের পুত্র অহীমেলকের নিকটে যিশয়ের পুত্রকে যাইতে দেখিয়াছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইদোমীয় দোয়েগ যে শৌলের দাসগণের নিকটে দাঁড়াইয়াছিল সে উত্তর করিল, আমি নোবে অহীটূবের পুত্র অহীমেলকের নিকটে যিশয়ের পুত্রকে যাইতে দেখিয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইদোমীয় দোয়েগ সেই সময় শৌলের কর্মচারীদের পাশেই ছিল। সে বলল, “আমি যিশয়ের ছেলেকে নোব গ্রামে অহীটূবের ছেলে অহীমেলকের কাছে যেতে দেখেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইদোমীয় দোয়েগ সেই সময় তালুতের কর্মচারীদের পাশেই ছিল। সে বলল, “আমি ইয়াসির ছেলেকে নোব গ্রামে অহীটূবের ছেলে অহীমেলকের কাছে যেতে দেখেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইদোমের অধিবাসী দোয়েগ সেই সময়ে শৌলের পারিষদের কাছে দাঁড়িয়েছিল। সে বলল, আমি যিশয়ের পুত্রকে অহিটুবের পুত্র অহিমেলকের কাছে নোবের দিকে যেতে দেখেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইদোম পরিবারের দোয়েগ সেখানে শৌলের আধিকারিকদের সঙ্গে দাঁড়িয়েছিল| দোয়েগ বললেন, “আমি যিশয়ের পুত্রকে নোবে দেখেছিলাম| সে অহীটুবের পুত্র অহীমেলকের সঙ্গে দেখা করতে এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইদোমীয় দোয়েগ-যে শৌলের দাসদের কাছে দাঁড়িয়েছিল-সে উত্তর দিল, “আমি নোবে অহীটূবের ছেলে অহীমেলকের কাছে যিশয়ের ছেলেকে যেতে দেখেছিলাম৷