1 Samuel 23:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ বললেন, হে মাবুদ, ইসরাইলের আল্লাহ্, তালুত আমার জন্য কিয়ীলাতে এসে এই নগর উচ্ছিন্ন করার চেষ্টা করছেন, তোমার গোলাম আমি এই কথা শুনতে পেলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ বললেন, “হে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু, তোমার দাস সঠিকভাবে শুনেছে যে শৌল কিয়ীলাতে এসে আমার জন্যই নগরটি ধ্বংস করার পরিকল্পনা করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ কহিলেন, হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, শৌল কিয়ীলাতে আসিয়া আমার নিমিত্ত এই নগর উচ্ছিন্ন করিবার চেষ্টা করিতেছেন, তোমার দাস আমি ইহা শুনিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ কহিলেন, হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, শৌল কিয়ীলাতে আসিয়া আমার নিমিত্ত এই নগর উচ্ছিন্ন করিবার চেষ্টা করিতেছেন, তোমার দাস আমি ইহা শুনিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তিনি বললেন, “হে ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভু, তোমার দাস আমি নিশ্চয় করে জেনেছি যে, শৌল আমারই দরুন কিয়ীলা ধ্বংস করবার জন্য এখানে আসবার পরিকল্পনা করছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তিনি বললেন, “হে বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্, তোমার গোলাম আমি নিশ্চয় করে জেনেছি যে, তালুত আমারই দরুন কিয়ীলা ধ্বংস করবার জন্য এখানে আসবার পরিকল্পনা করছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি বললেন, হে প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, তোমার এই দাস জানতে পেরেছে শৌল আমারই জন্য কেয়িলাতে এসে এই নগর ধ্বংস করার চেষ্টা করছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ প্রার্থনা করলো, “হে প্রভু ইস্রায়েলের ঈশ্বর, আমি শুনেছি শৌল আমার জন্য কিয়ীলায় এসে শহর ধ্বংস করার মতলব করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ বললেন, “হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, শৌল কিয়ীলাতে এসে আমার জন্য এই নগর বিনষ্ট করার চেষ্টা করছেন, তোমার দাস আমি এটা শুনলাম৷