1 Samuel 23:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিয়ীলার গৃহস্থেরা কি তাঁর হাতে আমাকে তুলে দেবে? তোমার গোলাম আমি যেরকম শুনলাম, সেভাবে তালুত কি আসবেন? হে মাবুদ, ইসরাইলের আল্লাহ্, আরজ করি, তোমার গোলামকে তা বল। মাবুদ বললেন, সে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিয়ীলার নাগরিকরা কি আমাকে তাঁর হাতে তুলে দেবে? তোমার দাসের শোনা কথা অনুসারে কি শৌল এখানে নেমে আসবেন? হে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু, আমাকে বলে দাও।” সদাপ্রভু বললেন, “সে আসবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিয়ীলার গৃহস্থেরা কি তাঁহার হস্তে আমাকে সমর্পণ করিবে? তোমার দাস আমি যেরূপ শুনিলাম, সেইরূপ শৌল কি আসিবেন? হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, বিনয় করি, তোমার দাসকে তাহা বল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিয়ীলার গৃহস্থেরা কি তাঁহার হস্তে আমাকে সমর্পণ করিবে? তোমার দাস আমি যেরূপ শুনিলাম, সেইরূপ শৌল কি আসিবেন? হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, বিনয় করি, তোমার দাসকে তাহা বল। সদাপ্রভু কহিলেন, সে আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিয়ীলার লোকেরা কি আমাকে তাঁর হাতে তুলে দেবে? আমি যেমন শুনেছি সেইভাবে শৌল কি সত্যিই এখানে আসবেন? হে ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভু, তোমার এই দাসকে তুমি তা বলে দাও।” সদাপ্রভু বললেন, “হ্যাঁ, সে আসবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিয়ীলার লোকেরা কি আমাকে তাঁর হাতে তুলে দেবে? আমি যেমন শুনেছি সেইভাবে তালুত কি সত্যিই এখানে আসবেন? হে বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্, তোমার এই গোলামকে তুমি তা বলে দাও।” মাবুদ বললেন, “জ্বী, সে আসবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেয়িলার অধিবাসীরা কি আমাকে তাঁর কাছে ধরিয়ে দেবে? তোমার এই দাস শৌলের আসার সম্বন্ধে যে খবর পেয়েছে তা কি সত্যই ঘটবে? হে প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, অনুগ্রহ করে তোমার দাসকে তা বল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল কি কিয়ীলায় আসবে? কিয়ীলায় লোকরা কি ওর হাতে আমায় তুলে দেবে? হে প্রভু ইস্রায়েলের ঈশ্বর, আমি আপনার সেবক| দয়া করে আমায় বলুন!” প্রভু বললেন, “শৌল আসবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিয়ীলার নিবাসীরা কি তাঁর হাতে আমাকে সমর্পণ করবে? তোমার দাস আমি যেমন শুনলাম, সে রকম শৌল কি আসবেন? হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, প্রার্থনা করি, তোমার দাসকে তা বল৷”