1 Samuel 23:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ ও তাঁর লোকেরা অনুমান ছয় শত লোক, উঠে কিয়ীলা থেকে বের হয়ে যে যেখানে যেতে পারল, গেল; আর তালুতকে যখন বলা হল যে, দাউদ কিয়ীলা থেকে পালিয়ে গেছে তখন তিনি আর সেখানে গেলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দাউদ ও তাঁর লোকজন, সংখ্যায় প্রায় 600 জন, কিয়ীলা ছেড়ে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে লাগলেন। শৌলকে যখন বলা হল যে দাউদ কিয়ীলা ছেড়ে পালিয়েছেন, তিনি তখন আর সেখানে যাননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ ও তাঁহার লোকেরা, অনুমান ছয় শত লোক, উঠিয়া কিয়ীলা হইতে বাহির হইয়া যে কোন স্থানে যাইতে পারিলেন, গেলেন; আর শৌলকে যখন বলা হইল যে, দায়ূদ কিয়ীলা হইতে পলাইয়া গিয়াছে, তখন তিনি যাইতে ক্ষান্ত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ ও তাঁহার লোকেরা অনুমান ছয়শত লোক, উঠিয়া কিয়ীলা হইতে বাহির হইয়া যে কোন স্থানে যাইতে পারিলেন, গেলেন; আর শৌলকে যখন বলা হইল যে, দায়ূদ কিয়ীলা হইতে পলাইয়া গিয়াছে, তখন তিনি যাইতে ক্ষান্ত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে দায়ূদ তাঁর সংগের প্রায় ছ’শো লোক নিয়ে কিয়ীলা ছেড়ে চলে গেলেন এবং এক জায়গা থেকে আর এক জায়গায় পালিয়ে বেড়াতে লাগলেন। দায়ূদ কিয়ীলা থেকে পালিয়ে গেছেন শুনে শৌল আর সেখানে গেলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে দাউদ তাঁর সংগের প্রায় ছ’শো লোক নিয়ে কিয়ীলা ছেড়ে চলে গেলেন এবং এক জায়গা থেকে আর এক জায়গায় পালিয়ে বেড়াতে লাগলেন। দাউদ কিয়ীলা থেকে পালিয়ে গেছেন শুনে তালুত আর সেখানে গেলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন দাউদ ও তাঁর সঙ্গের প্রায় ছশো লোক কেয়িলা থেকে বেরিয়ে যে যেদিকে পারলেন পালিয়ে গেলেন, আর শৌলের কাছে যখন সংবাদ গেল যে দাউদ কেয়িলা ছেড়ে পালিয়ে গেছেন। তখন শৌল যাত্রা স্থগিত রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দায়ুদ সঙ্গীদের নিয়ে কিয়ীলা ছেড়ে চলে গেলেন| দায়ূদের সঙ্গে ছিল 600 জন পুরুষ| তারা বিভিন্ন জায়গায় চলে গেল| শৌল জানতে পারলেন দায়ুদ কিয়ীলা থেকে চলে গেছেন| তাই তিনি আর ওখানে গেলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ ও তাঁর লোকেরা, প্রায় ছশো লোক, উঠে কিয়ীলা থেকে বেরিয়ে গিয়ে যেখানে যেতে পারলেন, গেলেন; আর শৌলকে যখন বলা হল যে, দায়ূদ কিয়ীলা থেকে পালিয়ে গেছে, তখন তিনি যাওয়া থামিয়ে দিলেন;