1 Samuel 23:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ মরু-ভূমিতে নানা সুরক্ষিত স্থানে বাস করলেন, সীফ মরুভূমিতে পাহাড়ী অঞ্চলে রইলেন। আর তালুত প্রতিদিন তাঁর খোঁজ করলেন, কিন্তু আল্লাহ্‌ তাঁর হাতে তাঁকে তুলে দিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ মরুপ্রান্তরের ঘাঁটিতে ও সীফ মরুভূমির ছোটো ছোটো পাহাড়ে থেকে গেলেন। দিনের পর দিন শৌল তাঁকে খুঁজে বেড়িয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাঁকে শৌলের হাতে পড়তে দেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ প্রান্তরে নানা দুরাক্রম স্থানে বাস করিলেন, সীফ প্রান্তরে পাহাড় অঞ্চলে রহিলেন। আর শৌল প্রতিদিন তাঁহার অন্বেষণ করিলেন, কিন্তু ঈশ্বর তাঁহার হস্তে তাঁহাকে সমর্পণ করিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ প্রান্তরে নানা দুরাক্রম স্থানে বাস করিলেন, সীফ প্রান্তরে পাহাড় অঞ্চলে রহিলেন। আর শৌল প্রতিদিন তাঁহার অন্বেষণ করিলেন, কিন্তু ঈশ্বর তাঁহার হস্তে তাঁহাকে সমর্পণ করিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ মরু-এলাকার দুর্গের মত জায়গাগুলোতে এবং সীফ মরু-এলাকার পাহাড়ী জায়গায় থাকতে লাগলেন। দিনের পর দিন শৌল তাঁর খোঁজ করে চললেন কিন্তু ঈশ্বর তাঁর হাতে দায়ূদকে পড়তে দিলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ মরুভূমির কেল্লার মত জায়গাগুলোতে এবং সীফ মরুভূমির পাহাড়ী জায়গায় থাকতে লাগলেন। দিনের পর দিন তালুত তাঁর খোঁজ করে চললেন কিন্তু আল্লাহ্‌ তাঁর হাতে দাউদকে পড়তে দিলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ প্রান্তরে বিভিন্ন নির্জন স্থানে বাস করতে লাগলেন, সীফ প্রান্তরের পাহাড়ী অঞ্চলেই ছিল তাঁর বাস। শৌল প্রতিদিন তাঁর খোঁজ করতেন কিন্তু ঈশ্বর তাঁর হাতে দাউদকে সমর্পণ করলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ মরুভূমিতে গিয়ে সেখানকার উঁচু পাঁচিল ঘেরা দুর্গ নগরে কিছুকাল থেকে গেলেন| তিনি সীফ মরুভূমির পাহাড়ি দেশেও থাকলেন| প্রতিদিন শৌল দায়ুদদের খোঁজ করতেন; কিন্তু প্রভু শৌলের হাতে দায়ুদকে সঁপে দিলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ মরুপ্রান্তে নানা সুরক্ষিত জায়গায় বাস করলেন, সীফ মরুপ্রান্তের পাহাড়ী এলাকায় থাকলেন৷ আর শৌল প্রতিদিন তাঁর খোঁজ করলেন, কিন্তু ঈশ্বর তাঁর হাতে তাঁকে সমর্পণ করলেন না৷