1 Samuel 23:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ দেখলেন যে, তালুত আমার প্রাণনাশের চেষ্টায় বের হয়ে এসেছেন। সেই সময় দাউদ সীফ মরুভূমিতে বনে ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ যখন সীফ মরুভূমির হোরেশে ছিলেন, তখন তিনি শুনতে পেলেন যে শৌল তাঁর প্রাণহানি করার জন্য এসে গিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ দেখিলেন যে, শৌল আমার প্রাণনাশের চেষ্টায় বাহির হইয়া আসিয়াছেন। তৎকালে দায়ূদ সীফ প্রান্তরে বনে ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ দেখিলেন যে, শৌল আমার প্রাণনাশের চেষ্টায় বাহির হইয়া আসিয়াছেন। তৎকালে দায়ূদ সীফ প্রান্তরে বনে ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সীফ মরু-এলাকার হরেশে থাকবার সময় দায়ূদ শুনলেন যে, শৌল তাঁকে মেরে ফেলবার জন্য বের হয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সীফ মরুভূমির হরেশে থাকবার সময় দাউদ শুনলেন যে, তালুত তাঁকে হত্যা করবার জন্য বের হয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তাঁর প্রাণনাশের চেষ্টায় বেরিয়েছেন শুনে দাউদ ভীত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সীফ মরুভূমির হোরেশে দায়ুদ গেলেন| শৌল তাকে হত্যা করতে আসছেন বলে তিনি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ দেখলেন যে, শৌল আমাকে হত্যা করার জন্য বেরিয়ে এসেছেন৷ তখন দায়ূদ সীফ মরুপ্রান্তের বনে ছিলেন৷