1 Samuel 23:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তালুতের পুত্র যোনাথন হরেশে দাউদের কাছে গিয়ে মাবুদের মধ্য দিয়ে তাঁর হাত শক্তিশালী করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলের ছেলে যোনাথন হোরেশে দাউদের কাছে গিয়ে তাঁকে ঈশ্বরে শক্তি লাভ করতে সাহায্য করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শৌলের পুত্র যোনাথন উঠিয়া বনে দায়ূদের নিকটে গিয়া ঈশ্বরেতে তাঁহার হস্ত সবল করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌলের পুত্র যোনাথন উঠিয়া বনে দায়ূদের নিকটে গিয়া ঈশ্বরেতে তাঁহার হস্ত শক্তিশালী করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে শৌলের ছেলে যোনাথন হরেশে দায়ূদের কাছে গিয়ে তাঁকে ঈশ্বরের উপর নির্ভর করতে উৎসাহ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে তালুতের ছেলে যোনাথন হরেশে দাউদের কাছে গিয়ে তাঁকে আল্লাহ্‌র উপর ভরসা করতে উৎসাহ দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তখন সীফ প্রান্তরে হোরেশের জঙ্গলে ছিলেন। শৌলের পুত্র যোনাথন জঙ্গলে দাউদের কাছে গেলেন এবং ঈশ্বরের নামে তাঁকে উৎসাহিত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু শৌলের পুত্র যোনাথন হোরেশে দায়ূদের সঙ্গে দেখা করতে গেল| যোনাথন দায়ুদকে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে সাহায্য করেছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শৌলের ছেলে যোনাথন উঠে বনে দায়ূদের কাছে গিয়ে ঈশ্বরে তাঁর হাত সবল করলেন৷