1 Samuel 23:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তাঁকে বললেন, ভয় করো না, আমার পিতা তালুতের হাতে তুমি ধরা পড়বে না, আর তুমি ইসরাইলের উপরে বাদশাহ্ হবে এবং আমি তোমার দ্বিতীয় হব, এই কথা আমার পিতা তালুতও জানেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি ভয় পেয়ো না,” তিনি বললেন। “আমার বাবা শৌল তোমার উপর হাত উঠাতে পারবেন না। তুমিই ইস্রায়েলের রাজা হবে, ও আমি তোমার নিচেই থাকব। এমনকি আমার বাবা শৌলও একথা জানেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি তাঁহাকে কহিলেন, ভয় করিও না, আমার পিতা শৌলের হস্ত তোমাকে পাইবে না, আর তুমি ইস্রায়েলের উপরে রাজা হইবে, এবং আমি তোমার দ্বিতীয় হইব, ইহা আমার পিতা শৌলও জানেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি তাঁহাকে কহিলেন, ভয় করিও না, আমার পিতা শৌলের হস্ত তোমাকে পাইবে না, আর তুমি ইস্রায়েলের উপরে রাজা হইবে, এবং আমি তোমার দ্বিতীয় হইব, ইহা আমার পিতা শৌলও জানেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোনাথন বললেন, “তুমি ভয় কোরো না; আমার বাবা শৌলের হাতে তুমি ধরা পড়বে না। তুমিই ইস্রায়েল দেশের উপরে রাজত্ব করবে, আর আমার স্থান হবে তোমার পরেই। আমার বাবাও সেই কথা জানেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোনাথন বললেন, “তুমি ভয় কোরো না; আমার বাবা তালুতের হাতে তুমি ধরা পড়বে না। তুমিই ইসরাইল দেশের উপরে রাজত্ব করবে, আর আমার স্থান হবে তোমার পরেই। আমার বাবাও সেই কথা জানেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁকে বললেন, ভয় করো না, আমার পিতা শৌল তোমার কোন ক্ষতি করতে পারবে না। তুমি ইসরায়েলের রাজা হবে এবং তোমার পরেই আমার স্থান। আমার পিতা শৌলও সে কথা জানেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাথন দায়ুদকে বলল, “ভয় পেও না| আমার পিতা শৌল তোমাকে মারবে না| তুমি হবে ইস্রায়েলের রাজা| আমি হব তোমার দ্বিতীয় জন| এমনকি আমার পিতাও সেটা জানে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি তাঁকে বললেন, “ভয় কর না, আমার বাবা শৌল তোমাকে খুঁজে পাবে না, আর তুমি ইস্রায়েলের উপরে রাজা হবে এবং আমি তোমার পাশে থাকব, এটা আমার বাবা শৌলও জানেন৷”