1 Samuel 23:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা দু’জন মাবুদের সাক্ষাতে নিয়ম স্থির করলেন। আর দাউদ হরেশেই থাকলেন কিন্তু যোনাথন নিজের বাড়িতে চলে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা দুজনেই সদাপ্রভুর সামনে এক চুক্তি করলেন। পরে যোনাথন ঘরে ফিরে গেলেন, কিন্তু দাউদ হোরেশেই থেকে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা দুই জন সদাপ্রভুর সাক্ষাতে নিয়ম স্থির করিলেন। আর দায়ূদ বনে থাকিলেন; কিন্তু যোনাথন গৃহে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা দুই জন সদাপ্রভুর সাক্ষাতে নিয়ম স্থির করিলেন। আর দায়ূদ বনে থাকিলেন, কিন্তু যোনাথন গৃহে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা দু’জনেই সদাপ্রভুকে সাক্ষী রেখে একটা চুক্তি করলেন। পরে যোনাথন বাড়ী চলে গেলেন কিন্তু দায়ূদ হরেশেই রয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা দু’জনেই মাবুদকে সাক্ষী রেখে একটা চুক্তি করলেন। পরে যোনাথন বাড়ী চলে গেলেন কিন্তু দাউদ হরেশেই রয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা দুইজনে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে এক চুক্তিতে আবদ্ধ হলেন। দাউদ জঙ্গলেই থাকলেন আর যোনাথন বাড়ি ফিরে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাথন এবং দায়ুদ দুজনে প্রভুর সামনে এক চুক্তি করলো| তারপর যোনাথন ঘরে ফিরে গেলো| দায়ুদ হোরেশে থেকে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা দুজন সদাপ্রভুর সামনে নিয়ম তৈরী করলেন৷ আর দায়ূদ বনে থাকলেন; কিন্তু যোনাথন বাড়ি গেলেন৷