1 Samuel 23:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সীফীয়েরা গিবিয়াতে তালুতের কাছে গিয়ে বললো, দাউদ কি আমাদের কাছে যিশীমোনের দক্ষিণে হখীলা পাহাড়ের হরেশের কোন সুরক্ষিত স্থানে লুকিয়ে নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সীফীয়রা গিবিয়াতে শৌলের কাছে গিয়ে বলল, “দাউদ কি হোরেশের ঘাঁটিতে, যিশীমনের দক্ষিণ দিকে, হখীলা পাহাড়ে, আমাদের মাঝেই লুকিয়ে নেই?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সীফীয়েরা গিবিয়াতে শৌলের নিকটে গিয়া কহিল, দায়ূদ কি আমাদের নিকটে মরুভূমির দক্ষিণে হখীলা পাহাড়ের বনে কোন দুরাক্রম স্থানে লুকাইয়া নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সীফীয়েরা গিবিয়াতে শৌলের নিকটে গিয়া কহিল, দায়ূদ কি আমাদের নিকটে মরুভূমির দক্ষিণে হখীলা পাহাড়ের বনে কোন দুরাক্রম স্থানে লুকাইয়া নাই? অতএব হে রাজন্‌! নামিয়া আসিবার জন্য আপনার প্রাণে যত ইচ্ছা, তদনুসারে নামিয়া আইসুন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে সীফ গ্রামের লোকেরা গিবিয়াতে শৌলের কাছে গিয়ে বলল, “দায়ূদ আমাদের মধ্যেই লুকিয়ে আছে। সে হরেশের কাছে যিশীমোনের দক্ষিণে হখীলা পাহাড়ের দুর্গের মত জায়গাগুলোতে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে সীফ গ্রামের লোকেরা গিবিয়াতে তালুতের কাছে গিয়ে বলল, “দাউদ আমাদের মধ্যেই লুকিয়ে আছে। সে হরেশের কাছে যিশীমোনের দক্ষিণে হখীলা পাহাড়ের কেল্লার মত জায়গাগুলোতে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সীফের অধিবাসীরা গিবিয়ায় শৌলের কাছে গিয়ে জানাল, দাউদ আমাদের কাছাকাছি জঙ্গলে দুর্গম স্থানে লুকিয়ে আছে। এ জায়গাটি যিহুদীয়ার প্রান্তরের দক্ষিণ হাখিলা পাহাড়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সীফের বাসিন্দারা শৌলের সঙ্গে দেখা করতে গিবায়ায় এল| তারা শৌলকে বলল, “দায়ুদ আমাদের দেশেই লুকিয়ে আছে| দায়ুদ যেশিমোনের দক্ষিণে হখীলা পাহাড়ের ওপর হোরেশের দুর্গে রয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সীফীয়েরা গিবিয়াতে শৌলের কাছে গিয়ে বলল, “দায়ূদ কি আমাদের কাছের মরুপ্রান্তের দক্ষিণে দিকে হখীলা পাহাড়ের বনে কোন সুরক্ষিত জায়গায় লুকিয়ে নেই?