1 Samuel 23:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ মাবুদের কাছ জিজ্ঞাসা করলেন, আমি কি গিয়ে ঐ ফিলিস্তিনীদের আক্রমণ করবো? মাবুদ দাউদকে বললেন, যাও, সেই ফিলিস্তিনীদের আক্রমণ কর ও কিয়ীলা রক্ষা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তিনি এই বলে সদাপ্রভুর কাছে খোঁজ নিয়েছিলেন, “আমি কি গিয়ে এইসব ফিলিস্তিনীকে আক্রমণ করব?” সদাপ্রভু তাঁকে উত্তর দিলেন, “যাও, ফিলিস্তিনীদের আক্রমণ করে কিয়ীলাকে রক্ষা করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, আমি কি গিয়া ঐ পলেষ্টীয়দিগকে আঘাত করিব? সদাপ্রভু দায়ূদকে কহিলেন, যাও, সেই পলেষ্টীয়দিগকে আঘাত কর, ও কিয়ীলা রক্ষা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, আমি কি গিয়া ঐ পলেষ্টীয়দিগকে আঘাত করিব? সদাপ্রভু দায়ূদকে কহিলেন, যাও, সেই পলেষ্টীয়দিগকে আঘাত কর, ও কিয়ীলা রক্ষা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তখন সদাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, “আমি কি গিয়ে ঐ পলেষ্টীয়দের আক্রমণ করব?” উত্তরে সদাপ্রভু তাঁকে বললেন, “হ্যাঁ, যাও। পলেষ্টীয়দের আক্রমণ করে কিয়ীলা রক্ষা কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তখন মাবুদকে জিজ্ঞাসা করলেন, “আমি কি গিয়ে ঐ ফিলিস্তিনীদের আক্রমণ করব?” জবাবে মাবুদ তাঁকে বললেন, “জ্বী, যাও। ফিলিস্তিনীদের আক্রমণ করে কিয়ীলা রক্ষা কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তিনি প্রভু পরমেশ্বরের কাছে জানতে চাইলেন, আমি কি গিয়ে ঐ ফিলিস্তিনীদের আক্রমণ করব? প্রভু পরমেশ্বর দাউদকে বললেন, যাও ফিলিস্তিনীদের আক্রমণ করে কেয়িলা নগরী রক্ষা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ প্রভুকে জিজ্ঞাসা করলেন, “আমি কি পলেষ্টীয়দের সঙ্গে লড়াই করব?” প্রভু উত্তর দিলেন, “হ্যাঁ, কিয়ীলাকে বাঁচাও| পলেষ্টীয়দের আক্রমণ কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, “আমি কি গিয়ে ঐ পলেষ্টীয়দেরকে আঘাত করব?” সদাপ্রভু দায়ূদকে বললেন, “যাও, সেই পলেষ্টীয়দেরকে আঘাত কর ও কিয়ীলা রক্ষা কর৷”