1 Samuel 23:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব হে বাদশাহ্‌! নেমে আসার জন্য আপনার প্রাণ যেভাবে চায়, সেভাবে নেমে আসুন; বাদশাহ্‌র হাতে তাকে তুলে দেওয়া আমাদের কাজ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন, হে রাজাধিরাজ, আপনার যখন ইচ্ছা তখনই নেমে আসুন, আর আমরা দায়িত্ব নিয়ে তাকে আপনার হাতে তুলে দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব হে রাজন্‌! নামিয়া আসিবার জন্য আপনার প্রাণে যত ইচ্ছা, তদনুসারে নামিয়া আইসুন; রাজার হস্তে তাহাকে সমর্পণ করা আমাদের কাজ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজার হস্তে তাহাকে সমর্পণ করা আমাদের কাজ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহারাজ, আপনার ইচ্ছামতই আপনি আসুন। তাকে রাজার হাতে তুলে দেওয়াই আমাদের কাজ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মহারাজ, আপনার ইচ্ছামতই আপনি আসুন। তাকে বাদশাহ্‌র হাতে তুলে দেওয়াই আমাদের কাজ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহারাজ, আমরা জানি আপনি তাকে বন্দী করতে কত আগ্রহী। কাজেই আপনি শীঘ্র আমাদের অঞ্চলে চলে আসুন, মহারাজের হাতে তাঁকে সমর্পণ করাই আমাদের কর্তব্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং হে রাজন, যে কোন দিন আপনি আমাদের এখানে চলে আসুন| দায়ুদকে আপনার হাতে ধরিয়ে দেওয়া আমাদের কর্তব্য|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব হে রাজা! নেমে আসবার জন্য আপনার মনে যত ইচ্ছা আছে, সেই অনুসারে নেমে আসুন; রাজার হাতে তাকে সমর্পণ করা আমাদের কাজ৷”