1 Samuel 23:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যাও, আরও সন্ধান করে জেনে নাও, দেখ তার পা রাখার স্থান কোথায়? আর সেখানে তাকে কে দেখেছে? কেননা দেখ, লোকে আমাকে বলেছে, সে ভীষণ চালাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাও, আরও তথ্য সংগ্রহ করো। খুঁজে দেখো, দাউদ সাধারণত কোথায় যায় ও সেখানে তাকে কে দেখেছে। লোকে বলে সে নাকি খুব চালাক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যাও, আরও সন্ধান কর, জ্ঞাত হও, দেখিয়া লও, তাহার পা রাখিবার স্থান কোথায়? আর সেখানে তাহাকে কে দেখিয়াছে? কেননা দেখ, লোকে আমাকে বলিয়াছে, সে অতিশয় চাতুরীর সহিত চলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যাও, আরও সন্ধান কর, জ্ঞাত হও, দেখিয়া লও, তাহার পা রাখিবার স্থান কোথায়? আর সেখানে তাহাকে কে দেখিয়াছে? কেননা দেখ, লোকে আমাকে বলিয়াছে, সে অতিশয় চাতুরীর সহিত চলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা গিয়ে আরও ভাল করে তার খোঁজ-খবর নাও; সে কোথায় থাকে আর কোথায় যায় এবং সেখানে কে তাকে দেখেছে তা জেনে নাও। আমি শুনেছি সে নাকি খুব চালাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা গিয়ে আরও ভাল করে তার খোঁজ-খবর নাও; সে কোথায় থাকে আর কোথায় যায় এবং সেখানে কে তাকে দেখেছে তা জেনে নাও। আমি শুনেছি সে নাকি খুব চালাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যাও, আরও সঠিক সন্ধান নাও, খোঁজ করে দেখ তার আস্তানা কোথায় আর সেখানে কে তাকে দখেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাও, দায়ুদ সম্বন্ধে আরও খোঁজখবর করো| দেখ, কোথায় সে রয়েছে, কে কে দায়ুদকে সেখানে দেখেছে| শৌল ভাবলেন, ‘দায়ুদ চালাক ও চতুর তাই হয়তো আমার সঙ্গে চালাকি করতে চাইছে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যাও, আরও খোঁজ নাও, জানো, দেখে নাও, তার পা রাখবার জায়গা কোথায়? আর সেখানে তাকে কে দেখেছে? কারণ দেখ, লোকে আমাকে বলেছে, ‘সে খুব বুদ্ধির সঙ্গে চলে৷’