1 Samuel 23:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তারা উঠে তালুতের আগে সীফে গেল; কিন্তু দাউদ ও তাঁর লোকেরা যিশীমোনের দক্ষিণে অরাবায়, মায়োন মরুভূমিতে ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তারা শৌল যাওয়ার আগেই সীফের উদ্দেশে রওয়ানা হয়ে গেল। ইত্যবসরে দাউদ ও তাঁর লোকজন মায়োন মরুভূমিতে, যিশীমোনের দক্ষিণ দিকে অবস্থিত অরাবায় ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাহারা উঠিয়া শৌলের অগ্রে সীফে গেল; কিন্তু দায়ূদ ও তাঁহার লোকেরা মরুভূমির দক্ষিণে অরাবায়, মায়োন প্রান্তরে, ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাহারা উঠিয়া শৌলের অগ্রে সীফে গেল; কিন্তু দায়ূদ ও তাঁহার লোকেরা মরুভূমির দক্ষিণে অরাবায়, মায়োন প্রান্তরে, ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোকেরা তখন শৌলের আগেই রওনা হয়ে সীফে ফিরে গেল। দায়ূদ তাঁর লোকদের নিয়ে তখন যিশীমোনের দক্ষিণে অরাবায় মায়োন মরু-এলাকায় ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোকেরা তখন তালুতের আগেই রওনা হয়ে সীফে ফিরে গেল। দাউদ তাঁর লোকদের নিয়ে তখন যিশীমোনের দক্ষিণে আরবায় মায়োন মরুভূমিতে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তারা বিলম্ব না করে শৌলের আগেই সীফে ফিরে গেল। দাউদ এবং তাঁর লোকজন তখন সেই মরুভূমির দক্ষিণে আরাবায় নির্জন মায়োন প্রান্তরে ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সীফের বাসিন্দারা সীফে ফিরে গেল| পরে শৌল সেখানে গেলেন| দায়ুদ আর তাঁর লোকরা থাকতেন মায়োন মরুভূমিতে| জায়গাটা ছিল যেশিমোনের দক্ষিণে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তারা উঠে শৌলের আগে সীফে গেল; কিন্তু দায়ূদ ও তাঁর লোকেরা মরুপ্রান্তের দক্ষিণে অরাবায়, মায়োন প্রান্তরে, ছিলেন৷