1 Samuel 23:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুত ও তাঁর লোকেরা তাঁর খোঁজে গেলেন, আর লোকেরা দাউদকে তার সংবাদ দিলে তিনি শৈলে নেমে আসলেন এবং মায়োন মরু মরুভূমিতে রইলেন। তা শুনে তালুত মায়োন মরুভূমিতে দাউদের পিছনে পিছনে তাড়া করে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল ও তাঁর লোকজন অনুসন্ধান শুরু করলেন, ও দাউদকে যখন সেকথা বলা হল, তিনি সেই বড়ো পাথরটির কাছে নেমে গেলেন ও মায়োন মরুভূমিতেই থেকে গেলেন। শৌল যখন তা শুনতে পেলেন, তিনিও দাউদের পশ্চাদ্ধাবন করার জন্য সেই মায়োন মরুভূমিতে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌল ও তাঁহার লোকেরা তাঁহার অন্বেষণে গেলেন, আর লোকেরা দায়ূদকে তাহার সংবাদ দিলে তিনি শৈলে নামিয়া আসিলেন, এবং মায়োন প্রান্তরে রহিলেন। তাহা শুনিয়া শৌল মায়োন প্রান্তরে দায়ূদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌল ও তাঁহার লোকেরা তাঁহার অন্বেষণে গেলেন, আর লোকেরা দায়ূদকে তাহার সংবাদ দিলে তিনি শৈলে নামিয়া আসিলেন, এবং মায়োন প্রান্তরে রহিলেন। তাহা শুনিয়া শৌল মায়োন প্রান্তরে দায়ূদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল ও তাঁর লোকেরা দায়ূদের খোঁজ করতে গেলেন। দায়ূদ সেই খবর পেয়ে সেখান থেকে মায়োন মরু-এলাকার পাথুরে-পাহাড়ে গিয়ে রইলেন। শৌল সেই খবর পেয়ে সেখানে গিয়ে দায়ূদের পিছনে তাড়া করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত ও তাঁর লোকেরা দাউদের খোঁজ করতে গেলেন। দাউদ সেই খবর পেয়ে সেখান থেকে মায়োন মরুভূমির পাথুরে-পাহাড়ে গিয়ে রইলেন। তালুত সেই খবর পেয়ে সেখানে গিয়ে দাউদের পিছনে তাড়া করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তাঁর লোকজন নিয়ে দাউদের সন্ধানে বার হয়েছেন-দাউদ লোকমুখে এই সংবাদ পেলেন। তখন তিনি মায়োন প্রান্তরে একটি পাহাড়ে গিয়ে রইলেন। শৌল তা জানতে পেরে মায়োন প্রান্তরে দাউদের পিছনে তাড়া করে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল তাঁর লোকদের নিয়ে দায়ূদের খোঁজ করতে লাগলেন| কিন্তু এখানে লোকরা দায়ুদকে সাবধান করে দিল যে শৌল তাঁকে খুঁজছে| দায়ুদ যখন এটা শুনলেন তিনি মায়োন মরুভূমির “রক” অঞ্চলে চলে গেলেন| এ খবর শৌলের কাছে পৌঁছে গেল| সেখানে দায়ুদকে ধরতে ছুটলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শৌল ও তাঁর লোকেরা তাঁর খোঁজে গেলেন, আর লোকেরা দায়ূদকে তার খবর দিলে তিনি শৈলে নেমে এলেন এবং মায়োন প্রান্তরে থাকলেন৷ তা শুনে শৌল মায়োন মরুপ্রান্তে দায়ূদের পিছনে তাড়া করতে গেলেন৷