1 Samuel 23:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তালুত পর্বতের এক পাশে গেলেন এবং দাউদ ও তাঁর লোকেরা পর্বতের অন্য পাশে গেলেন। আর দাউদ তালুতের ভয়ে স্থানান্তরে যাবার জন্য তাড়াতাড়ি প্রস্তুত হলেন; কেননা তাঁকে ও তাঁর লোকদের ধরবার জন্য তালুত তাঁর লোকদের সঙ্গে তাঁকে বেষ্টন করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল পাহাড়ের একদিক দিয়ে যাচ্ছিলেন, এবং দাউদ ও তাঁর লোকজন অন্যদিকে ছিলেন, শৌলের নাগাল এড়িয়ে পালাতেই তাঁরা ব্যস্ত ছিলেন। শৌল ও তাঁর সৈন্যসামন্তরা যখন দাউদ ও তাঁর লোকজনকে ধরে ফেলার জন্য প্রায় তাঁদের কাছাকাছি পৌঁছে গেলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শৌল পর্ব্বতের এক পার্শ্বে গেলেন, এবং দায়ূদ ও তাঁহার লোকেরা পর্ব্বতের অন্য পার্শ্বে গেলেন। আর দায়ূদ শৌলের ভয়ে স্থানান্তরে যাইবার জন্য ত্বরান্বিত হইলেন; কেননা তাঁহাকে ও তাঁহার লোকদিগকে ধরিবার জন্য শৌল আপন লোকদের সহিত তাঁহাকে বেষ্টন করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌল পর্বতের এক পার্শ্বে গেলেন, এবং দায়ূদ ও তাঁহার লোকেরা পর্বতের অন্য পার্শ্বে গেলেন। আর দায়ূদ শৌলের ভয়ে স্থানান্তরে যাইবার জন্য ত্বরান্বিত হইলেন; কেননা তাঁহাকে ও তাঁহার লোকদিগকে ধরিবার জন্য শৌল আপন লোকদের সহিত তাঁহাকে বেষ্টন করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল গেলেন পাহাড়ের এই পাশ দিয়ে আর দায়ূদ তাঁর লোকজন নিয়ে পাহাড়ের ওপাশে গেলেন। তাঁরা শৌলের কাছ থেকে পালাবার জন্য তাড়াহুড়া করছিলেন। এদিকে শৌল ও তাঁর সৈন্যেরা দায়ূদ ও তাঁর লোকদের ধরে ফেলবার জন্য তাঁদের ঘেরাও করছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত গেলেন পাহাড়ের এই পাশ দিয়ে আর দাউদ তাঁর লোকজন নিয়ে পাহাড়ের ওপাশে গেলেন। তাঁরা তালুতের কাছ থেকে পালাবার জন্য তাড়াহুড়া করছিলেন। এদিকে তালুত ও তাঁর সৈন্যেরা দাউদ ও তাঁর লোকদের ধরে ফেলবার জন্য তাঁদের ঘেরাও করছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল পাহাড়ের এক পাশে এবং দাউদ ও তাঁর লোকজন পাহাড়ের আর এক পাশে গিয়ে উপস্থিত হলেন। দাউদ শৌলের ভয়ে অন্যত্র যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। কারণ তাঁকে ও তাঁর লোকজনকে ধরবার জন্য শৌল তাঁর অনুচরদের নিয়ে তাঁকে ঘিরে ফেলেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একই পাহাড়ের একদিকে শৌল আর উল্টোদিকে দায়ুদ ও তাঁর সঙ্গীরা| দায়ুদ শৌলের কাছে থেকে পালিয়ে যাবার জন্য তীব্রবেগে ছুটছিলেন| শৌলও দায়ুদকে ধরবার জন্য সৈন্যদের নিয়ে পাহাড়ের চারিদিক ঘিরে ফেললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শৌল পর্বতের এক পার্শ্বে গেলেন এবং দায়ূদ ও তাঁর লোকেরা পর্বতের অন্য পার্শ্বে গেলেন৷ আর দায়ূদ শৌলের ভয়ে অন্য জায়গায় যাবার জন্য দ্রুত এগিয়ে গেলেন; কারণ তাঁকে ও তাঁর লোকদেরকে ধরবার জন্য শৌল নিজের লোকদের সঙ্গে তাঁকে ঘিরে ফেলেছিলেন৷