1 Samuel 23:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত দাউদের পিছনে তাড়া করা বন্ধ করে ফিলিস্তিনীদের বিরুদ্ধে যাত্রা করলেন। এজন্য সেই স্থানের নাম সেলা-হম্মলকোৎ [রক্ষাশৈল] হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শৌল দাউদের পশ্চাদ্ধাবন করা থেকে বিরত হয়ে ফিলিস্তিনীদের সামলানোর জন্য ফিরে গেলেন। এজন্যই লোকেরা এই স্থানটির নাম দিয়েছিল সেলা-হম্মলকোৎ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল দায়ূদের পশ্চাৎ ধাবন হইতে ফিরিয়া পলেষ্টীয়দের বিরুদ্ধে যাত্রা করিলেন। এই নিমিত্ত সেই স্থানের নাম সেলা-হহ্মলকোৎ [রক্ষাশৈল] হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল দায়ূদের পশ্চাৎ ধাবন হইতে ফিরিয়া পলেষ্টীয়দের বিরুদ্ধে যাত্রা করিলেন। এই নিমিত্ত সেই স্থানের নাম সেলা-হহ্মলকোৎ [রক্ষাশৈল] হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে শৌল দায়ূদের পিছনে তাড়া করা বন্ধ করে পলেষ্টীয়দের বিরুদ্ধে এগিয়ে গেলেন। এইজন্য লোকে ঐ জায়গাটাকে বলে সেলা-হম্মলকোৎ (যার মানে “আলাদা হওয়ার পাহাড়”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে তালুত দাউদের পিছনে তাড়া করা বন্ধ করে ফিলিস্তিনীদের বিরুদ্ধে এগিয়ে গেলেন। এইজন্য লোকে ঐ জায়গাটাকে বলে সেলা-হম্মলকোৎ (যার মানে “আলাদা হওয়ার পাহাড়”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন শৌল আর দাউদের পিছনে তাড়া না করে ফিরে গেলেন এবং ফিলিস্তিনীদের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করলেন। আর এই জন্য সেই জায়গারটির নাম হোল রক্ষাশৈল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন শৌল দায়ূদের পিছু নেওয়া বন্ধ করলেন| তিনি পলেষ্টীয়দের সঙ্গে লড়াই করতে গেলেন| সেই কারণে লোকরা ঐ জায়গার নাম দিয়েছিল “পিছল শিলা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল দায়ূদের পিছনে তাড়া করা বন্ধ করে ফিরে গিয়ে পলেষ্টীয়দের বিরুদ্ধে গেলেন৷ এই জন্য সেই জায়গার নাম সেলা-হম্ম লকোৎ [রক্ষা শৈল] হল৷