1 Samuel 23:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ সেখান থেকে উঠে গিয়ে ঐন্-গদীস্থ নানা সুরক্ষিত স্থানে বাস করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ সেখান থেকে চলে গিয়ে ঐন-গদীর ঘাঁটিতে বসবাস করতে শুরু করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ তথা হইতে উঠিয়া গিয়া ঐন্-গদীস্থ নানা দুরাক্রম স্থানে বাস করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ তথা হইতে উঠিয়া গিয়া ঐন্-গদীস্থ নানা দুরাক্রম স্থানে বাস করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ সেখান থেকে ঐন-গদীর দুর্গের মত জায়গাগুলোতে গিয়ে বাস করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ সেখান থেকে ঐন্তগদীর কেল্লার মত জায়গাগুলোতে গিয়ে বাস করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ সেখানে থেকে চলে গেলেন এবং এনগেদির নানা দুর্গম স্থানে বাস করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ মায়োন মরুভূমি থেকে চলে গেলেন সুরক্ষিত দুর্গ নগরগুলোয়| সেগুলি ঐন-গদীর কাছাকাছি অবস্থিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ সেখান থেকে উঠে গিয়ে ঐন-গদীস্থ নানা সুরক্ষিত জায়গায় বাস করলেন৷