1 Samuel 23:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদের লোকেরা তাঁকে বললো, দেখুন, আমাদের এই এহুদা দেশে থাকাই ভয়ের বিষয়; সেখানে কিয়ীলাতে ফিলিস্তিনীদের সৈন্যদের বিরুদ্ধে যাওয়া আরও কত না ভয়ের বিষয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দাউদের লোকজন তাঁকে বলল, “এখানে এই যিহূদাতেই আমরা ভয়ে ভয়ে আছি। তবে কিয়ীলাতে ফিলিস্তিনী সৈন্যদলের বিরুদ্ধে যুদ্ধে গেলে আমাদের আরও কত না বেশি ভয় পেতে হবে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদের লোকেরা তাঁহাকে কহিল, দেখুন, আমাদের এই যিহূদা দেশে থাকাই ভয়ের বিষয়; তবে কিয়ীলাতে পলেষ্টীয়দের সৈন্যগণের বিরুদ্ধে যাওয়া আরও কত না ভয়ের বিষয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদের লোকেরা তাঁহাকে কহিল, দেখুন, আমাদের এই যিহূদা দেশে থাকাই ভয়ের বিষয়; তবে কিয়ীলাতে পলেষ্টীয়দের সৈন্যগণের বিরুদ্ধে যাওয়া আরও কত না ভয়ের বিষয়? তখন দায়ূদ পুর্নবার সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু দায়ূদের লোকেরা বলল, “এই যিহূদা এলাকাতেই আমরা ভয়ে ভয়ে আছি; তার উপর কিয়ীলাতে পলেষ্টীয় সৈন্যদের আক্রমণ করতে যাওয়া কি আরও ভয়ের ব্যাপার নয়?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু দাউদের লোকেরা বলল, “এই এহুদা এলাকাতেই আমরা ভয়ে ভয়ে আছি; তার উপর কিয়ীলাতে ফিলিস্তিনী সৈন্যদের আক্রমণ করতে যাওয়া কি আরও ভয়ের ব্যাপার নয়?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু দাউদের অনুচররা তাঁকে বলল, দেখুন, আমরা এই যিহুদীয়া দেশেই থাকতে ভয় পাচ্ছি, কেলিয়াতে ফিলিস্তিনী সৈন্যদের বিরুদ্ধে যাওয়া আরও বিপজ্জনক নয় কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এদিকে দায়ুদের লোকরা দায়ুদকে বলল, “শুনুন, আমরা যিহূদায় থাকতেই বেশ ভয় পাচ্ছি| তাহলে চিন্তা করুন পলেষ্টীয় সৈন্যদের সঙ্গে মুখোমুখি লড়াইতে আমরা আরও কতখানি ভয় পেতে পারি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদের লোকেরা তাঁকে বলল, “দেখুন, আমাদের এই যিহূদা দেশে থাকাই ভয়ের বিষয়; তবে কিয়ীলাতে পলেষ্টীয় সৈন্যদের বিরুদ্ধে যাওয়া আরও কত না ভয়ের বিষয়?”