1 Samuel 23:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ পুনর্বার মাবুদের কাছে জিজ্ঞাসা করলেন; আর মাবুদ জবাবে বলেন, উঠ, কিয়ীলাতে যাও, কেননা আমি ফিলিস্তিনীদের তোমার হাতে তুলে দিব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আরও একবার দাউদ সদাপ্রভুর কাছে খোঁজ নিয়েছিলেন, এবং সদাপ্রভু তাঁকে উত্তর দিলেন, “কিয়ীলাতে নেমে যাও, কারণ আমি তোমার হাতে ফিলিস্তিনীদের সঁপে দিতে চলেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ পুনর্ব্বার সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন; আর সদাপ্রভু উত্তর করিলেন, উঠ, কিয়ীলাতে যাও, কেননা আমি পলেষ্টীয়দিগকে তোমার হস্তে সমর্পণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু উত্তর করিলেন, উঠ, কিয়ীলাতে যাও, কেননা আমি পলেষ্টীয়দিগকে তোমার হস্তে সমর্পণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দায়ূদ আবার সদাপ্রভুকে জিজাসা করলেন আর সদাপ্রভু উত্তরে তাঁকে বললেন, “তুমি কিয়ীলাতে যাও, আমি তোমার হাতে পলেষ্টীয়দের তুলে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দাউদ আবার মাবুদকে জিজ্ঞাসা করলেন আর মাবুদ জবাবে তাঁকে বললেন, “তুমি কিয়ীলাতে যাও, আমি তোমার হাতে ফিলিস্তিনীদের তুলে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ আবার প্রভুর কাছে এ বিষয়ে জানতে চাইলেন। প্রভু পরমেশ্বর বললেন, হ্যাঁ, তুমি কেলিয়াতে যাও কারণ, আমি ফিলিস্তিনীদের তোমার হাতে সমর্পণ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ আবার প্রভুকে জিজ্ঞেস করলো| প্রভু বললেন, “কিয়ীলায় চলে যাও| আমি তোমাকে পলেষ্টীয়দের হারাতে সাহায্য করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ পুনরায় সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন; আর সদাপ্রভু উত্তর দিলেন, “ওঠ, কিয়ীলাতে যাও, কারণ আমি পলেষ্টীয়দেরকে তোমার হাতে সমর্পণ করব৷”