1 Samuel 23:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ ও তাঁর লোকেরা কিয়ীলাতে গেলেন এবং ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ করে তাদের পশুগুলো নিয়ে আসলেন, আর তাদের মহা আয়োজনে সংহার করলেন; এভাবে দাউদ কিয়ীলা-নিবাসীদের রক্ষা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দাউদ ও তাঁর লোকজন কিয়ীলাতে গিয়ে ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ করে তাদের গবাদি পশুপাল কেড়ে নিয়ে এলেন। তিনি ফিলিস্তিনীদের প্রচুর ক্ষতিসাধন করলেন ও কিয়ীলার অধিবাসীদের রক্ষা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ ও তাঁহার লোকেরা কিয়ীলাতে গেলেন, এবং পলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিয়া তাহাদের পশুগণকে লইয়া আসিলেন, আর তাহাদিগকে মহাসংহারে সংহার করিলেন; এইরূপে দায়ূদ কিয়ীলা-নিবাসীদিগকে রক্ষা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ ও তাঁহার লোকেরা কিয়ীলাতে গেলেন, এবং পলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিয়া তাহাদের পশুগণকে লইয়া আসিলেন, আর তাহাদিগকে মহাসংহারে সংহার করিলেন; এইরূপে দায়ূদ কিয়ীলা-নিবাসীদিগকে রক্ষা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তখন তাঁর লোকদের নিয়ে কিয়ীলাতে গেলেন এবং পলেষ্টীয়দের সংগে যুদ্ধ করে তাদের গরু-ভেড়া সব নিয়ে আসলেন। তিনি পলেষ্টীয়দের অনেক লোককে মেরে ফেলে কিয়ীলার লোকদের রক্ষা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তখন তাঁর লোকদের নিয়ে কিয়ীলাতে গেলেন এবং ফিলিস্তিনীদের সংগে যুদ্ধ করে তাদের গরু-ভেড়া সব নিয়ে আসলেন। তিনি ফিলিস্তিনীদের অনেক লোককে হত্যা করে কিয়ীলার লোকদের রক্ষা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন দাউদ ও তাঁর লোকজন কেলিয়াতে গেলেন এবং ফিলিস্তিনীদের আক্রমণ করে তাদের পশুপাল সব ছিনিয়ে আনলেন এবং প্রচণ্ডভাবে তাদের সংহার করলেন। এইভাবে দাউদ কেয়িলার অধিবাসীদের রক্ষা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই সঙ্গীদের নিয়ে দায়ুদ কিয়ীলায় গেলেন| তাঁর সঙ্গীরা পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ করল| যুদ্ধে তারা পলেষ্টীয়দের হারিয়ে তাদের গরু, মোষ সব দখল করে নিল| এভাবেই দায়ুদ কিয়ীলার লোকদের বাঁচালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ ও তাঁর লোকেরা কিয়ীলাতে গেলেন এবং পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ করে তাদের পশুদেরকে নিয়ে আসলেন আর তাদেরকে হত্যা করলেন; এই ভাবে দায়ূদ কিয়ীলা-নিবাসীদেরকে রক্ষা করলেন৷