1 Samuel 23:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ কিয়ীলাতে এসেছেন, এই সংবাদ পেয়ে তালুত বললেন, আল্লাহ্ তাকে আমার হাতে তুলে দিয়েছেন, কেননা দ্বার ও অর্গলযুক্ত নগরে প্রবেশ করাতে সে আবদ্ধ হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল খবর পেয়েছিলেন যে দাউদ কিয়ীলাতে গিয়েছেন, তাই তিনি বললেন, “ঈশ্বর তাকে আমার হাতে সমর্পণ করে দিয়েছেন, কারণ দাউদ সদর দরজা ও অর্গল দিয়ে ঘেরা একটি নগরে ঢুকে নিজেই নিজেকে বন্দি করে ফেলেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ কিয়ীলাতে আসিয়াছে, এই সংবাদ পাইয়া শৌল কহিলেন, ঈশ্বর তাহাকে আমার হস্তে সমর্পণ করিয়াছেন, কেননা দ্বার ও অর্গলযুক্ত নগরে প্রবেশ করাতে সে আবদ্ধ হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ কিয়ীলাতে আসিয়াছে, এই সংবাদ পাইয়া শৌল কহিলেন, ঈশ্বর তাহাকে আমার হস্তে সমর্পণ করিয়াছেন, কেননা দ্বার ও অর্গলযুক্ত নগরে প্রবেশ করাতে সে আবদ্ধ হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ কিয়ীলাতে আছেন শুনে শৌল বললেন, “ঈশ্বর দায়ূদকে এবার আমার হাতে তুলে দিয়েছেন, কারণ শহরের ফটকগুলো হুড়কা দিয়ে বন্ধ করা যায় এমন একটা জায়গায় ঢুকে সে নিজেই নিজেকে আটক করে ফেলেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ কিয়ীলাতে আছেন শুনে তালুত বললেন, “আল্লাহ্ দাউদকে এবার আমার হাতে তুলে দিয়েছেন, কারণ শহরের দরজাগুলো হুড়কা দিয়ে বন্ধ করা যায় এমন একটা জায়গায় ঢুকে সে নিজেই নিজেকে আটক করে ফেলেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল সংবাদ পেলেন যে দাউদ কেয়িলায় এসেছেন। তিনি বললেন, ঈশ্বর এবার তাকে আমার হাতে সমর্পণ করেছেন কারণ দ্বার ও অর্গলযুক্ত নগরে প্রবেশ করে সে আটক হয়ে পড়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা শৌলকে বলল, “দায়ুদ এখন কিয়ীলায় আছে|” শৌল বললেন, “ঈশ্বর দায়ুদকে আমার হাতেই দিয়েছেন| দায়ুদ নিজের জালেই নিজেকে জড়িয়েছে| সে এমন একটা শহরে গেল যেখানে অনেক ফটক এবং ফটক বন্ধ করার অনেক খিল আছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ কিয়ীলাতে এসেছে, এই খবর পেয়ে শৌল বললেন, “ঈশ্বর তাকে আমার হাতে সমর্পণ করেছেন, কারণ ফটক ও খিলযুক্ত নগরে প্রবেশ করাতে সে আবদ্ধ হয়েছে৷”