1 Samuel 23:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ জানতে পারলেন যে, তালুত তাঁর বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করছেন, তাই তিনি ইমাম অবিয়াথরকে বললেন, এফোদটা এখানে নিয়ে এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ যখন জানতে পারলেন যে শৌল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তখন তিনি যাজক অবিয়াথরকে বললেন, “এফোদটি আনুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ জানিতে পারিলেন যে, শৌল তাঁহার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিতেছেন, তাই তিনি অবিয়াথর যাজককে কহিলেন, এই স্থানে এফোদ আন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ জানিতে পারিলেন যে, শৌল তাঁহার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিতেছেন, তাই তিনি অবিয়াথর যাজককে কহিলেন, এই স্থানে এফোদ আন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ যখন জানতে পারলেন যে, শৌল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তখন তিনি পুরোহিত অবিয়াথরকে বললেন, “আপনার এফোদটা এখানে নিয়ে আসুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ যখন জানতে পারলেন যে, তালুত তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তখন তিনি ইমাম অবিয়াথরকে বললেন, “আপনার এফোদটা এখানে নিয়ে আসুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ জানতে পারলেন যে শৌল তাঁর অনিষ্ট করার ষড়যন্ত্র করছেন। তিনি পুরোহিত অবিয়াথরকে বললেন, এখানে এফোদ নিয়ে এস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলের এই মতলব দায়ুদ জানতে পারলেন| তিনি যাজক অবিয়াথরকে বললেন, “এইখানে সেই এফোদ আনো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ জানতে পারলেন যে, শৌল তাঁর বিরুদ্ধে খারাপ পরিকল্পনা করছেন, তাই তিনি অবিয়াথর যাজককে বললেন, “এখানে এফোদ আন৷”