1 Samuel 24:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুত ফিলিস্তিনীদের তাড়া করা শেষ করে ফিরে আসলে লোকে তাঁকে এই সংবাদ দিল, দেখুন, দাউদ ঐন্‌গদীর মরুভূমিতে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনীদের পশ্চাদ্ধাবন করে ফিরে আসার পর শৌলকে বলা হল, “দাউদ ঐন-গদীর মরুভূমিতে আছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌল পলেষ্টীয়দের পশ্চাদগমন হইতে ফিরিয়া আসিলে লোকে তাঁহাকে এই সংবাদ দিল, দেখুন, দায়ূদ ঐন্‌-গদীর প্রান্তরে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌল পলেষ্টীয়দের পশ্চাদ্‌গমন হইতে ফিরিয়া আসিলে লোকে তাঁহাকে এই সংবাদ দিল, দেখুন, দায়ূদ ঐন্‌-গদীর প্রান্তরে আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল পলেষ্টীয়দের তাড়া করা শেষ করে ফিরে আসলে পর লোকেরা তাঁকে খবর দিল যে, দায়ূদ ঐন-গদীর মরু-এলাকায় আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত ফিলিস্তিনীদের তাড়া করা শেষ করে ফিরে আসলে পর লোকেরা তাঁকে খবর দিল যে, দাউদ ঐন্তগদীর মরুভূমিতে আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনীদের তাড়িয়ে দিয়ে শৌল ফিরে এলে পর লোকে তাঁকে সংবাদ দিল যে দাউদ এনগেদির প্রান্তরে লুকিয়ে আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল পলেষ্টীয়দের হারিয়ে দিলেন| এরপর লোকরা তাঁকে জানাল, “দায়ুদ ঐন্-গদীর কাছাকাছি একটা মরুভূমি অঞ্চলে রয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শৌল পলেষ্টীয়দের আর তাড়া না করে ফিরে এলে লোকে তাঁকে এই খবর দিল, “দেখুন, দায়ূদ ঐন-গদীর উপত্যকায় আছে৷”