1 Samuel 24:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখুন, আজ তো আপনি নিজের চোখেই দেখছেন, এই গুহার মধ্যে মাবুদ আপনাকে আমার হাতে তুলে দিয়েছিলেন এবং কেউ আপনাকে হত্যা করার পরামর্শ দিয়েছিল, কিন্তু আপনার উপরে আমার মমতা হল, আমি বললাম, আমার প্রভুর বিরুদ্ধে হাত তুলব না, কেননা তিনি মাবুদের অভিষিক্ত ব্যক্তি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজ তো আপনি নিজের চোখেই দেখলেন কীভাবে সদাপ্রভু সেই গুহার মধ্যে আপনাকে আমার হাতে সমর্পণ করে দিয়েছিলেন। কয়েকজন তো আমাকে পীড়াপীড়িও করল যেন আমি আপনাকে হত্যা করি, কিন্তু আমি আপনাকে অব্যাহতি দিয়েছিলাম; আমি বললাম, ‘আমি আমার প্রভুর উপর হাত তুলব না, কারণ তিনি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখুন, আপনি অদ্য চাক্ষুষ দেখিতেছেন, অদ্য এই গুহার মধ্যে সদাপ্রভু আপনাকে আমার হস্তে সমর্পণ করিয়াছিলেন, এবং কেহ আপনাকে বধ করিবার পরামর্শ দিয়াছিল, কিন্তু আপনার উপরে আমার মমতা হইল, আমি কহিলাম, আমার প্রভুর বিরুদ্ধে হস্ত বিস্তার করিব না, কেননা তিনি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখুন, আপনি অদ্য চাক্ষুষ দেখিতেছেন, অদ্য এই গুহার মধ্যে সদাপ্রভু আপনাকে আমার হস্তে সমর্পণ করিয়াছিলেন, এবং কেহ আপনাকে বধ করিবার পরামর্শ দিয়াছিল, কিন্তু আপনার উপরে আমার মমতা হইল, আমি কহিলাম, আমার প্রভুর বিরুদ্ধে হস্ত বিস্তার করিব না, কেননা তিনি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজকে তো আপনি নিজের চোখেই দেখলেন যে, সদাপ্রভু কিভাবে এই গুহার মধ্যে আপনাকে আমার হাতে তুলে দিয়েছিলেন। আমাকে কেউ কেউ আপনাকে মেরে ফেলতে বলেছিল, কিন্তু আপনার উপর আমার মমতা হল। আমি বললাম, আমার প্রভুর উপরে আমি হাত তুলব না, কারণ তিনি সদাপ্রভুর অভিষেক করা লোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজকে তো আপনি নিজের চোখেই দেখলেন যে, মাবুদ কিভাবে এই গুহার মধ্যে আপনাকে আমার হাতে তুলে দিয়েছিলেন। আমাকে কেউ কেউ আপনাকে মেরে ফেলতে বলেছিল, কিন্তু আপনার উপর আমার মমতা হল। আমি বললাম, আমার প্রভুর উপরে আমি হাত তুলব না, কারণ তিনি মাবুদের অভিষেক-করা বান্দা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি আজ নিজের চোখেই দেখেছেন যে এই গুহার মধ্যে প্রভু আপনাকে আমার হাতে সমর্পণ করেছিলেন। কেউ কেউ আপনাকে হত্যা করার পরামর্শও আমাকে দিয়েছিল, কিন্তু আপনার উপর আমার মায়া হল, আমি বললাম, আমার প্রভুর বিরুদ্ধে আমি হাত তুলব না কারণ তিনি প্রভু পরমেশ্বরের অভিষিক্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আপনাকে মারতে চাই না| আপনি নিজের চোখেই দেখে নিন| এই গুহাতে আজ প্রভু আপনাকে আমার হাতে তুলে দিয়েছিলেন| কিন্তু আমি আপনাকে হত্যা করতে চাই না| আমি আপনার ওপর সদয় ছিলাম| আমি বললাম, ‘আমি আমার মনিবকে হত্যা করতে চাই না| শৌল হচ্ছেন প্রভুর অভিষিক্ত রাজা|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখুন, আপনি আজ নিজের চোখে দেখছেন, আজ এই গুহার মধ্যে সদাপ্রভু আপনাকে আমার হাতে সমর্পণ করেছিলেন এবং কেউ আপনাকে হত্যা করবার পরামর্শ দিয়েছিল, কিন্তু আপনার উপরে মমতা হল, আমি বললাম, ‘আমার প্রভুর বিরুদ্ধে হাত তুলব না, কারণ তিনি সদাপ্রভুর অভিষিক্ত৷’