1 Samuel 24:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে আমার পিতা, দেখুন; হ্যাঁ, আমার হাতে আপনার পোশাকের এই টুক্রাটি দেখুন; কেননা আমি আপনার পোশাকের অগ্রভাগ কেটে নিয়েছি, তবুও আপনাকে হত্যা করি নি, এতে আপনি বিবেচনা করে দেখবেন, আমি হিংসায় বা অধর্মে হস্তক্ষেপ করি নি এবং আপনার বিরুদ্ধে গুনাহ্ করি নি; তবুও আপনি আমার প্রাণ নিতে চেষ্টা করছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখুন, হে আমার বাবা, আমার হাতে আপনার পোশাকের এই কাটা টুকরোটি দেখুন! আমি আপনার পোশাকের কোনাটি কেটে নিয়েছিলাম কিন্তু আপনাকে হত্যা করিনি। দেখুন আমার হাতে এমন কিছু নেই যা দিয়ে বোঝা যায় আমি অপরাধ বা বিদ্রোহের দোষে দোষী। আমি আপনার বিরুদ্ধে কোনও অন্যায় করিনি, কিন্তু আপনি আমার প্রাণনাশ করার জন্য আমার পিছু পিছু তাড়া করে বেড়াচ্ছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হে আমার পিতঃ, দেখুন; হাঁ, আমার হস্তে আপনার বস্ত্রের এই অঞ্চল দেখুন; কেননা আমি আপনার বস্ত্রের অগ্রভাগ কাটিয়া লইয়াছি, তথাপি আপনাকে বধ করি নাই, ইহাতে আপনি বিবেচনা করিয়া দেখিবেন, আমি হিংসায় কি অধর্ম্মে হস্তক্ষেপ করি নাই, এবং আপনার বিরুদ্ধে পাপ করি নাই; তথাপি আপনি আমার প্রাণ হরণ করিবার জন্য মৃগয়া করিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হে আমার পিতঃ, দেখুন; হাঁ, আমার হস্তে আপনার বস্ত্রের এই অঞ্চল দেখুন; কেননা আমি আপনার বস্ত্রের অগ্রভাগ কাটিয়া লইয়াছি, তথাপি আপনাকে বধ করি নাই, ইহাতে আপনি বিবেচনা করিয়া দেখিবেন, আমি হিংসায় কি অধর্মে হস্তক্ষেপ করি নাই, এবং আপনার বিরুদ্ধে পাপ করি নাই; তথাপি আপনি আমার প্রাণ হরণ করিবার জন্য মৃগয়া করিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার পিতা, এই দেখুন, আমার হাতে আপনার পোশাকের একটা টুকরা। আমিই আপনার পোশাক থেকে টুকরাটা কেটে নিয়েছি কিন্তু আপনাকে মেরে ফেলি নি। তাহলে আপনি এবার বুঝতে এবং জানতে পারলেন যে, আপনার প্রতি কোন অন্যায় বা বিদ্রোহের ভাব আমার মধ্যে নেই। আমি আপনার বিরুদ্ধে কোন পাপ করি নি, কিন্তু আপনি আমাকে মেরে ফেলবার জন্য ওৎ পেতে আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার পিতা, এই দেখুন, আমার হাতে আপনার পোশাকের একটা টুকরা। আমিই আপনার পোশাক থেকে টুকরাটা কেটে নিয়েছি কিন্তু আপনাকে মেরে ফেলি নি। তাহলে আপনি এবার বুঝতে এবং জানতে পারলেন যে, আপনার প্রতি কোন অন্যায় বা বিদ্রোহের ভাব আমার মধ্যে নেই। আমি আপনার বিরুদ্ধে কোন গুনাহ্ করি নি, কিন্তু আপনি আমাকে মেরে ফেলবার জন্য ওৎ পেতে আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতা এই দেখুন আমার হাতে আপনার পোশাকের অংশ। আপনার পোশাকের অংশ আমি কেটে নিয়েছি, কিন্তু আপনাকে হত্যা করিনি। এ থেকেই আপনি বুঝতে পারবেন যে আমার মনে বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা বা অনিষ্ট চিন্তা নেই। আপনার বিরুদ্ধে আমি কোন অধর্মাচরণ করিনি, যদিও আপনি আমাকে হত্যা করার জন্য শিকারীর মত ঘুরে বেড়াচ্ছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার হাতের এই টুকরো কাপড়টার দিকে চেয়ে দেখুন| আপনার পোশাক থেকে আমি এটা কেটে নিয়েছিলাম| আমি আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু করিনি| একটা ব্যাপার আমি আপনাকে বোঝাতে চাই| আপনার বিরুদ্ধে আমি কোন ষড়যন্ত্র করি নি| আপনার প্রতি আমি কোন অন্যায় করি নি বরং আপনিই আমাকে খুঁজে বেড়াচ্ছেন, আমায় হত্যা করার জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হে আমার পিতা, দেখুন; হ্যাঁ, আমার হাতে আপনার কাপড়ের এই অংশ দেখুন; কারণ আমি আপনার কাপড়ের সামনের অংশ কেটে নিয়েছি, তবুও আপনাকে হত্যা করি নি, এতে আপনি বিচার করে দেখবেন, আমি হিংসায় কি অধর্মে হাত তুলি না এবং আপনার বিরুদ্ধে পাপ করি নি; তবুও আপনি আমার প্রাণ কেড়ে নেবার জন্য [শিকার] মৃগয়া করছেন৷