1 Samuel 24:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আমার ও আপনার মধ্যে বিচার করবেন, আপনার কৃত অন্যায় থেকে আমাকে উদ্ধার করবেন, কিন্তু তবুও আপনার বিরুদ্ধে আমি হাত তুলব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুই আপনার ও আমার বিচার করুন। সদাপ্রভুই আমার প্রতি করা আপনার অন্যায়ের প্রতিফল দিন, কিন্তু আমার হাত আপনাকে স্পর্শ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আমার ও আপনার মধ্যে বিচার করিবেন, আপনার কৃত অন্যায় হইতে আমাকে উদ্ধার করিবেন, কিন্তু আমার হস্ত আপনার বিরুদ্ধ হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আমার ও আপনার মধ্যে বিচার করিবেন, আপনার কৃত অন্যায় হইতে আমাকে উদ্ধার করিবেন, কিন্তু আমার হস্ত আপনার বিরুদ্ধ হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুই যেন আমার ও আপনার বিচার করেন এবং আমার প্রতি আপনি যে অন্যায় করেছেন তার প্রতিফল দেন; তবুও আমি আপনার বিরুদ্ধে হাত তুলব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদই যেন আমার ও আপনার বিচার করেন এবং আমার প্রতি আপনি যে অন্যায় করেছেন তার প্রতিফল দেন; তবুও আমি আপনার বিরুদ্ধে হাত তুলব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরই আমার ও আপনার বিচার করবেন, আমার প্রতি আপনার আচরণের প্রতিফল দেবেন, কিন্তু আমি কখনও আপনার বিরুদ্ধাচরণ করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বয়ং প্রভুই এর বিচার করবেন| তিনিই আমার ওপর অবিচার করার জন্য আপনাকে শাস্তি দেবেন| আমি নিজে আপনার সঙ্গে যুদ্ধ করব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমার ও আপনার মধ্যে বিচার করবেন, আপনার করা অন্যায় থেকে আমাকে উদ্ধার করবেন, কিন্তু আমার হাত আপনার বিরুদ্ধে উঠবে না৷