1 Samuel 24:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রাচীনদের প্রবাদে বলে, “দুষ্টদের থেকেই নাফরমানী জন্মে,” কিন্তু আমার হাত আপনার বিরুদ্ধ যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রাচীন প্রবাদবাক্যে যেমন বলা হয়েছে, ‘পাষণ্ডরাই অনিষ্ট সাধন করে,’ তাই আমার হাত আপনাকে স্পর্শ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রাচীনদের প্রবাদে বলে, “দুষ্টদেরই হইতে দুষ্টতা জন্মে,” কিন্তু আমার হস্ত আপনার বিরুদ্ধ হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রাচীনদের প্রবাদে বলে, “দুষ্টদেরই হইতে দুষ্টতা জন্মে,” কিন্তু আমার হস্ত আপনার বিরুদ্ধ হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আগেকার লোকদের চল্তি কথায় আছে, ‘দুষ্টের মধ্য থেকেই আসে দুষ্টতা,’ তাই আমি আপনার বিরুদ্ধে হাত তুলতে যাব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আগেকার লোকদের চল্তি কথায় আছে, ‘দুষ্টের মধ্য থেকেই আসে দুষ্টতা,’ তাই আমি আপনার বিরুদ্ধে হাত তুলতে যাব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাচীন প্রবাদে বলে মন্দ লোক থেকেই মন্দতার উৎপত্তি, আমার হাত কিন্তু আপনার বিরুদ্ধে কখনও উঠবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটা পুরানো প্রবাদ আছে: ‘মন্দ লোকদের কাছ থেকেই মন্দ জিনিসগুলো আসে|’ “আমি আপনার ওপর কোনো মন্দ কাজ করি নি, আমি আপনার ক্ষতি করবো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রাচীনদের প্রবাদে বলে, ‘দুষ্টদের থেকেই দুষ্টতা জন্মায়,’ কিন্তু আমার হাত আপনার বিরুদ্ধ হবে না৷