1 Samuel 24:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের বাদশাহ্‌ কার পিছনে বের হয়ে এসেছেন? আপনি কার পিছনে পিছনে তাড়া করে আসছেন? একটা মৃত কুকুরের পিছনে, একটা ছারপোকার পিছনে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলের রাজা কার বিরুদ্ধে উঠে এসেছেন? আপনি কার পশ্চাদ্ধাবন করছেন? একটি মৃত কুকুরের? একটি মাছির?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের রাজা কাহার পশ্চাতে বাহির হইয়া আসিয়াছেন? আপনি কাহার পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া আসিতেছেন? একটা মৃত কুকুরের পশ্চাতে, একটা শিশুর পশ্চাতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের রাজা কাহার পশ্চাতে বাহির হইয়া আসিয়াছেন? আপনি কাহার পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া আসিতেছেন? একটি মৃত কুকুরের পশ্চাতে, একটি পিশুর পশ্চাতে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলের রাজা কার পিছনে বের হয়ে এসেছেন? কার পিছনে আপনি তাড়া করে ফিরছেন? কেন আপনি একটা মরা কুকুরের পিছনে, একটা পোকার পিছনে তাড়া করছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইসরাইলের বাদশাহ্‌ কার পিছনে বের হয়ে এসেছেন? কার পিছনে আপনি তাড়া করে ফিরছেন? কেন আপনি একটা মরা কুকুরের পিছনে, একটা পোকার পিছনে তাড়া করছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলরাজ কার বিরুদ্ধে অভিযান করছেন? কার পিছনে তাড়া করছেন? একটা মরা কুকুরের পিছনে? একটা মাছির পিছনে? প্রভুই বিচারক, তিনিই আমার ও আপনার বিচার করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কার পেছনে আপনি ধাওয়া করছেন? কার সঙ্গে ইস্রায়েলের রাজা যুদ্ধ করতে চলেছেন? আপনাকে আঘাত করবে এমন কারোর পেছনে আপনি ছুটছেন না| মনে হচ্ছে আপনি যেন একটা মৃত কুকুর অথবা একটা নীল মাছির পেছনে তাড়া করছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের রাজা কার পিছনে বেরিয়ে এসেছেন? আপনি কার পিছনে পিছনে তাড়া করছেন? একটা মৃত কুকুরের পিছনে, একটা মাছির পিছনে৷