1 Samuel 24:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ তালুতের কাছে এসব কথা শেষ করলে তালুত জিজ্ঞাসা করলেন, হে আমার সন্তান দাউদ, এ কি তোমার স্বর? আর তালুত চিৎকার করে কাঁদতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদের কথা বলা শেষ হওয়ার পর শৌল জিজ্ঞাসা করলেন, “বাছা দাউদ, এ কি তোমার কণ্ঠস্বর?” একথা বলে তিনি সজোরে কেঁদে ফেলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ শৌলের কাছে এই সকল কথা সাঙ্গ করিলে শৌল জিজ্ঞাসা করিলেন, হে আমার বৎস দায়ূদ, এ কি তোমার স্বর? আর শৌল উচ্চৈঃস্বরে রোদন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ শৌলের কাছে এই সকল কথা সাঙ্গ করিলে শৌল জিজ্ঞাসা করিলেন, হে আমার বৎস দায়ূদ, এ কি তোমার স্বর? আর শৌল উচ্চৈঃস্বরে রোদন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদের কথা শেষ হলে পর শৌল বললেন, “বাবা দায়ূদ, এ কি তুমিই কথা বলছ?” এই বলে তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদের কথা শেষ হলে পর তালুত বললেন, “বাবা দাউদ, এ কি তুমিই কথা বলছ?” এই বলে তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের কথা শেষ হলে শৌল বললেন, বৎশ দাউদ, এ কি তোমার কন্ঠস্বর?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ থামলেন| শৌল জিজ্ঞেস করলেন, “দায়ুদ পুত্র আমার, এ কি তোমার স্বর? এ কার স্বর শুনছি?” এই বলে শৌল কাঁদতে শুরু করলেন| তিনি খুব কাঁদতে লাগলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ শৌলের কাছে এই সব কথা শেষ করলে শৌল জিজ্ঞাসা করলেন, “হে আমার সন্তান দায়ূদ, এ কি তোমার স্বর?” আর শৌল খুব জোরে কাঁদলেন৷