1 Samuel 24:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি দাউদকে বললেন, আমার চেয়ে তুমি ধার্মিক, কেননা তুমি আমার মঙ্গল করেছ, কিন্তু আমি তোমার অমঙ্গল করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি আমার তুলনায় বেশি ধার্মিক,” তিনি বললেন। “তুমি আমার সঙ্গে সদয় ব্যবহার করলে, কিন্তু আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি দায়ূদকে কহিলেন, আমা অপেক্ষা তুমি ধার্ম্মিক, কেননা তুমি আমার মঙ্গল করিয়াছ, কিন্তু আমি তোমার অমঙ্গল করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি দায়ূদকে কহিলেন, আমা অপেক্ষা তুমি ধার্মিক, কেননা তুমি আমার মঙ্গল করিয়াছ, কিন্তু আমি তোমার অমঙ্গল করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি দায়ূদকে বললেন, “তুমি আমার চেয়ে ন্যায়বান, কারণ আমি তোমার সংগে খারাপ ব্যবহার করলেও তুমি আমার সংগে ভাল ব্যবহার করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি দাউদকে বললেন, “তুমি আমার চেয়ে ন্যায়বান, কারণ আমি তোমার সংগে খারাপ ব্যবহার করলেও তুমি আমার সংগে ভাল ব্যবহার করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই বলে তিনি উচ্চরবে কাঁদতে লাগলেন। পরে তিনি আবার দাউদকে বললেন, তুমি আমার চেয়ে ধার্মিক। তুমি আমার ভাল করেছ, কিন্তু আমি তোমার অনিষ্ট করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল বললেন, “তুমিই ঠিক, আমি ভুল করেছি| তুমি আমার সঙ্গে ভাল ব্যবহার করলেও আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি দায়ূদকে বললেন, “আমার থেকে তুমি ধার্মিক, কারণ তুমি আমার উপকার করেছ, কিন্তু আমি তোমার অপকার করেছি৷