1 Samuel 24:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার প্রতি কেমন মঙ্গল ব্যবহার করে আসছ, তা আজ দেখালে; মাবুদ আমাকে তোমার হাতে তুলে দিলেও তুমি আমাকে হত্যা করলে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইমাত্র তুমি আমাকে বলেছ, তুমি আমার প্রতি কত ভালো ব্যবহার করেছ; সদাপ্রভু আমাকে তোমার হাতে সমর্পণ করে দিয়েছিলেন, কিন্তু তুমি আমাকে হত্যা করোনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার প্রতি কেমন মঙ্গল ব্যবহার করিয়া আসিতেছ, তাহা অদ্য দেখাইলে; সদাপ্রভু আমাকে তোমার হস্তে সমর্পণ করিলেও তুমি আমাকে বধ করিলে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার প্রতি কেমন মঙ্গল ব্যবহার করিয়া আসিতেছ, তাহা অদ্য দেখাইলে; সদাপ্রভু আমাকে তোমার হস্তে সমর্পণ করিলেও তুমি আমাকে বধ করিলে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যে আমার প্রতি ভাল ব্যবহার করে আসছ তা তুমি আজ আমাকে জানালে। সদাপ্রভু তোমার হাতে আমাকে তুলে দিয়েছিলেন কিন্তু তুমি আমাকে মেরে ফেল নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যে আমার প্রতি ভাল ব্যবহার করে আসছ তা তুমি আজ আমাকে জানালে। মাবুদ তোমার হাতে আমাকে তুলে দিয়েছিলেন কিন্তু তুমি আমাকে মেরে ফেল নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রতি তোমার সদাচরণের প্রমাণ আজ তুমি দিয়েছ। প্রভু আমাকে তোমার হাতে সমর্পণ করা সত্ত্বেও তুমি আমাকে হত্যা করনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যা যা ভালো তুমি করেছ সবই আমাকে বলেছ| প্রভু আমাকে তোমার কাছে এনে দিয়েছিলেন, কিন্তু তুমি আমাকে হত্যা করো নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার প্রতি কেমন ভালো ব্যবহার করে আসছ, তা আজ দেখালে; সদাপ্রভু আমাকে তোমার হাতে সমর্পণ করলেও তুমি আমাকে হত্যা করনি৷