1 Samuel 24:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষ তাঁর দুশমনকে পেলে কি তাকে মঙ্গলের পথে ছেড়ে দেয়? আজ তুমি আমার প্রতি যা করলে, তার প্রতিশোধে মাবুদ তোমার মঙ্গল করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন কেউ তার শত্রুকে হাতের নাগালে পায়, সে কি তাকে অক্ষত অবস্থায় ছেড়ে দেয়? আজ আমার প্রতি তুমি যে ব্যবহার করেছ, সেজন্য সদাপ্রভু তোমাকে যেন যথাযথভাবে পুরস্কৃত করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্য আপন শত্রুকে পাইলে কি তাহাকে মঙ্গলের পথে ছাড়িয়া দেয়? অদ্য তুমি আমার প্রতি যাহা করিলে, তাহার প্রতিশোধে সদাপ্রভু তোমার মঙ্গল করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্য আপন শত্রুকে পাইলে কি তাহাকে মঙ্গলের পথে ছাড়িয়া দেয়? অদ্য তুমি আমার প্রতি যাহা করিলে, তাহার প্রতিশোধে সদাপ্রভু তোমার মঙ্গল করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ যদি শত্রুকে হাতে পায় তবে সে কি তার কোন ক্ষতি না করেই তাকে ছেড়ে দেয়? আজ তুমি আমার প্রতি যে ব্যবহার করেছ তার জন্য সদাপ্রভু যেন তোমার মংগল করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ যদি শত্রুকে হাতে পায় তবে সে কি তার কোন ক্ষতি না করেই তাকে ছেড়ে দেয়? আজ তুমি আমার প্রতি যে ব্যবহার করেছ তার জন্য মাবুদ যেন তোমার ভাল করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন মানুষ তার শত্রুকে হাতের মুঠোয় পেয়েও কি তাকে নির্বিবাদে ছেড়ে দেয়? আজ তুমি আমার প্রতি যে ব্যবহার করলে তার প্রতিদানে প্রভু পরমেশ্বর তোমার মঙ্গল করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এতেই প্রমাণ হয় যে আমি তোমার শত্রু নই| একবার শত্রুকে ধরলে কেউ আবার তাকে ছেড়ে দেয়? শত্রুর জন্য সে কখনও ভালো কাজ করে না| আজ তুমি আমায় যে অনুগ্রহ করলে তার জন্য প্রভু তোমায় পুরস্কৃত করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষ নিজের শত্রুকে পেলে কি তাকে ভালোর পথে ছেড়ে দেয়? আজ তুমি আমার প্রতি যা করলে, তার প্রতিশোধে সদাপ্রভু তোমার মঙ্গল করুন৷