1 Samuel 24:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন মাবুদের নামে আমার কাছে কসম কর যে, তুমি আমার পরে আমার বংশ উচ্ছিন্ন করবে না ও আমার পিতৃকুল থেকে আমার নাম লোপ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন সদাপ্রভুর নামে আমার কাছে শপথ করো যে তুমি আমার বংশধরদের হত্যা করবে না বা আমার বাবার বংশ থেকে আমার নাম মুছে ফেলবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন সদাপ্রভুর নামে আমার কাছে দিব্য কর যে, তুমি আমার পরে আমার বংশ উচ্ছিন্ন করিবে না, ও আমার পিতৃকুল হইতে আমার নাম লোপ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন সদাপ্রভুর নামে আমার কাছে দিব্য কর যে, তুমি আমার পরে আমার বংশ উচ্ছিন্ন করিবে না, ও আমার পিতৃকুল হইতে আমার নাম লোপ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই এখন তুমি সদাপ্রভুর নামে আমার কাছে এই শপথ কর যে, তুমি আমার পরে আমার বংশধরদের ধ্বংস করবে না আর আমার বাবার বংশ থেকে আমার নামও মুছে ফেলবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই এখন তুমি মাবুদের নামে আমার কাছে এই কসম খাও যে, তুমি আমার পরে আমার বংশধরদের ধ্বংস করবে না আর আমার পিতার বংশ থেকে আমার নামও মুছে ফেলবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি প্রভু পরমেশ্বরের নামে আমার কাছে শপথ কর যে আমি গত হলে তুমি আমার বংশ লোপ করবে না, আমার পিতৃকুল থেকে আমার নাম উচ্ছেদ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাকে তুমি কথা দাও, প্রভুর নামে এই শপথ করো, কথা দাও আমার উত্তরপুরুষদের কাউকে তুমি হত্যা করবে না| কথা দাও, আমার নাম আমাদের বংশ থেকে তুমি মুছে দেবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব এখন সদাপ্রভুর নামে আমার কাছে দিব্যি কর যে, তুমি আমার পরে আমার বংশ বিনাশ করবে না ও আমার বাবার বংশ থেকে আমার নাম লোপ করবে না৷”